× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পেনশন-ভাতার দাবি

গ্রামীণ ব্যাংকের সামনে অবসরপ্রাপ্তদের অবস্থান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ ২১:৫৩ পিএম

চিকিৎসা ভাতা, উৎসব ভাতা ও পেনশন পুনঃস্থাপনের দাবিতে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা। ছবি: সংগৃহীত

চিকিৎসা ভাতা, উৎসব ভাতা ও পেনশন পুনঃস্থাপনের দাবিতে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা। ছবি: সংগৃহীত

চিকিৎসা ভাতা, উৎসব ভাতা ও পেনশন পুনঃস্থাপনের দাবিতে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা। 

রবিবার সকাল ১০টা থেকে ঢাকার মিরপুর-২ নম্বরে ‘গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ’-এর ব্যানারে কয়েকশ সাবেক কর্মী এ কর্মসূচি শুরু করেন।

আন্দোলনকারীদের দাবি, অবসরের ১৫ বছর পূর্ণ হলে মাসিক পেনশন পুনরায় চালু করতে হবে। পাশাপাশি দুই ঈদে উৎসব বোনাস, বৈশাখী ভাতা ও চিকিৎসা ভাতা দিতে হবে। তাদের অভিযোগ, চাকরির মেয়াদ শেষ হওয়ার আগেই অনেককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। অবসরের পরও তারা প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

অবসরপ্রাপ্ত কর্মীদের অভিযোগ, ২০০৪ ও ২০১৬ সালে অর্থ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী তাদের প্রাপ্য সুযোগ-সুবিধা বাস্তবায়ন করছে না গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ। এ বিষয়ে দীর্ঘদিন যোগাযোগ করেও কোনো সমাধান পাননি তারা।

কর্মীদের পক্ষে ২০২১ সালে হাইকোর্টে রিট আবেদন করা হয়। শুনানি শেষে ২০২৪ সালের ১৯ মার্চ অবসরপ্রাপ্তদের পক্ষে রায় দেন আদালত। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চলতি বছরের ২২ জুন ওই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়। তবে আদালতের রায়ের পরও দাবিগুলো কার্যকর করা হয়নি বলে অভিযোগ আন্দোলনকারীদের।

দাবি আদায়ে গত কয়েক মাসে একাধিকবার সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন সাবেক কর্মীরা। এবার প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন আন্দোলনকারীরা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা