প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ ১৯:২৪ পিএম
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের ৮১তম সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার। ছবি: কমিউনিটি ব্যাংকের সৌজন্যে
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের ৮১তম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) ব্যাংকটির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির, বিপিএম।
সভায় কয়েকটি বিনিয়োগ প্রস্তাব পর্যালোচনার পাশাপাশি ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি এ কে এম আওলাদ হোসেন, বিপিএম; অতিরিক্ত আইজিপি মো. আকরাম হোসেন, বিপিএম (সেবা); অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম; অতিরিক্ত আইজিপি সরদার নূরুল আমিন, বিপিএম (সেবা); অতিরিক্ত আইজিপি ও পুলিশ স্টাফ কলেজের রেক্টর কাজী মো. ফজলুল করিম, বিপিএম (সেবা); এসআরবির মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ, বিপিএম (সেবা); অতিরিক্ত আইজিপি মো. কামরুল আহসান; বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার এবং ডিআইজি (ফাইন্যান্স) মো. আতিকুর রহমান, বিপিএম।
এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (কনফিডেনশিয়াল) মোহাম্মদ শরীফ উদ্দিন; অতিরিক্ত ডিআইজি (রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স) খন্দকার শামিমা ইয়াছমিন; বাংলাদেশ পুলিশের কর্মকর্তা কামরুল হাসান তালুকদার, পিপিএম (সেবা); স্বতন্ত্র পরিচালক ড. মো. মোর্শেদ হাসান খান ও সৈয়দ রফিকুল হক; স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ তফাজ্জল হোসেন, এফসিএ; ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এবং কোম্পানি সচিব সাইফুল আলম, এফসিএস।
সভায় ব্যাংকের বিনিয়োগ কার্যক্রম ও গুরুত্বপূর্ণ নীতিগত বিষয় নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে পরিচালনা পর্ষদের নিয়মিত কার্যক্রম এগিয়ে নেওয়া হয়।