× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ ১৯:১৩ পিএম

বসুন্ধরায় ওয়ালটনের করপোরেট অফিসে আয়োজিত অনুষ্ঠানে শনিবার প্রধান অতিথি হিসেবে এ সোলার ইকোসিস্টেমের উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: ওয়ালটনের সৌজন্যে

বসুন্ধরায় ওয়ালটনের করপোরেট অফিসে আয়োজিত অনুষ্ঠানে শনিবার প্রধান অতিথি হিসেবে এ সোলার ইকোসিস্টেমের উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: ওয়ালটনের সৌজন্যে

শিল্প খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, বিদ্যুৎ সাশ্রয় ও কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে সমন্বিত ‘সোলার ইকোসিস্টেম’ উন্মোচন করেছে দেশীয় প্রযুক্তিপ্রতিষ্ঠান ওয়ালটন। এ ব্যবস্থার আওতায় সৌরবিদ্যুৎ উৎপাদন ও সংরক্ষণের পাশাপাশি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ এবং সৌরশক্তিচালিত গৃহস্থালি বৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্য ব্যবহারের সুযোগ তৈরি হয়েছে।

বসুন্ধরায় ওয়ালটনের করপোরেট অফিসে আয়োজিত অনুষ্ঠানে শনিবার প্রধান অতিথি হিসেবে এ সোলার ইকোসিস্টেমের উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

ওয়ালটন জানিয়েছে, প্রতিষ্ঠানটির নিজস্ব কারখানায় ছাদ ও ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে বর্তমানে ৩২ মেগাওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। উৎপাদিত বিদ্যুতের বড় অংশ নিজস্ব শিল্পকারখানায় ব্যবহার করা হয়। পাশাপাশি নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে বছরে গড়ে প্রায় ১১৫০ মেগাওয়াট-ঘণ্টা সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী বলেন, “সৌরবিদ্যুৎ পরিবেশবান্ধব জ্বালানির একটি গুরুত্বপূর্ণ উৎস”। ওয়ালটন যে উদ্যোগ নিয়েছে, তা সারা দেশে ছড়িয়ে পড়বে বলে আশা করেন তিনি।

তিনি বলেন, “আগামী এক-দুই বছরে সৌরবিদ্যুতের মাধ্যমে দেশে উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। এতে কম খরচে মানুষের বিদ্যুতের চাহিদা পূরণ, বিদেশ থেকে জ্বালানি আমদানি হ্রাস এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা যাবে”।

সৌরশক্তি ব্যবহার করে বাতি থেকে শুরু করে ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন ও ওভেনসহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্য চালানো সম্ভব হবে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান এস এম শামছুল আলম, ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম এবং পরিচালক এস এম রেজাউল আলম, এস এম মঞ্জুরুল আলম অভি ও তাহমিনা আফরোজ তান্না।

সৌরবিদ্যুতে চলবে ফ্রিজ, এসি ও টিভি

ওয়ালটনের সোলার ইকোসিস্টেমের অন্যতম বৈশিষ্ট্য হলো হাইব্রিড প্রযুক্তির ফ্রিজ, এয়ার কন্ডিশনার (এসি) ও স্মার্ট টেলিভিশন। পর্যাপ্ত সূর্যালোক থাকলে এসব পণ্য সরাসরি সৌরবিদ্যুতে চলতে পারবে। সৌরবিদ্যুতের উৎপাদন চাহিদার তুলনায় কম হলে স্বয়ংক্রিয়ভাবে জাতীয় গ্রিড থেকে প্রয়োজনীয় বিদ্যুৎ নিয়ে চালু থাকবে পণ্যগুলো। এতে সৌরবিদ্যুতের প্রাপ্যতা অনুযায়ী প্রচলিত গ্রিডের বিদ্যুতের ব্যবহার কমানো সম্ভব হবে।

এ ছাড়া এনার্জি স্টোরেজ সিস্টেমের (ইএসএস) মাধ্যমে দিনের বেলায় সৌর প্যানেলে উৎপাদিত বিদ্যুৎ ব্যাটারিতে সংরক্ষণ করে পরবর্তী সময়ে ব্যবহারের সুযোগ থাকছে। এ ব্যবস্থার সঙ্গে সমন্বয় করে ওয়াশিং মেশিন, ইলেকট্রিক কুকার, মাইক্রোওয়েভ ওভেন, রাইস কুকার ও বিএলডিসি ফ্যান পরিচালনা করা যাবে।

সৌরবিদ্যুৎ ও গ্রিড- উভয় উৎস থেকে ব্যাটারি চার্জ করার সুবিধাসম্পন্ন ইনভার্টারও এনেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি সৌরবিদ্যুৎ ব্যবস্থায় নিরাপদ ও দীর্ঘস্থায়ী সংযোগ নিশ্চিত করতে বিশেষ ইনসুলেশন ও নমনীয় টিনড কপার কন্ডাক্টরযুক্ত ফটোভোলটাইক বা সোলার কেবল যুক্ত করা হয়েছে।

ওয়ালটনের সোলার ইকোসিস্টেমের আওতায় নতুন মডেলের তাকিওন ই-বাইকে যুক্ত করা হয়েছে ইন্টেলিজেন্ট ব্যাকআপ পাওয়ার সাপ্লাই সিস্টেম। প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, এ প্রযুক্তির ব্যাটারি ই-বাইককে মোবাইল এনার্জি স্টোরেজ ব্যবস্থায় রূপান্তর করতে পারে, যা পরিবহনের পাশাপাশি সৌরশক্তি সংরক্ষণ ও জরুরি বিদ্যুৎ সরবরাহেও কাজে লাগানো যাবে।

আর্থিক সক্ষমতা ও প্রযুক্তিগত উৎকর্ষে গুরুত্ব

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান এস এম শামছুল আলম বলেন, “ওয়ালটন সোলার ইকোসিস্টেম গ্রাহকদের বিদ্যুৎ বিল সাশ্রয়, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি ও কার্বন নিঃসরণ হ্রাসে ভূমিকা রাখবে। পাশাপাশি সবুজ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তেও সহায়ক হবে এ উদ্যোগ”।

প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম বলেন, “সৌরবিদ্যুৎ উৎপাদন, সংরক্ষণ ও জাতীয় গ্রিডে সরবরাহের পাশাপাশি গৃহস্থালি কাজে সৌরশক্তিনির্ভর পণ্য উৎপাদনের সমন্বিত ব্যবস্থা তৈরি করেছে ওয়ালটন। এ উদ্যোগ ব্যবসায় নতুন সম্ভাবনা সৃষ্টি করবে। এর মাধ্যমে কোম্পানির আর্থিক সক্ষমতা ও মৌলভিত্তি শক্তিশালী করার পাশাপাশি পুঁজিবাজারের বিনিয়োগকারীদের জন্য দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টির লক্ষ্য রয়েছে”।

ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, “ওয়ালটনের লক্ষ্য শুধু ‘মেড ইন বাংলাদেশ’ পণ্য উৎপাদন নয়; বরং বাংলাদেশেই প্রযুক্তির উদ্ভাবন ও উন্নয়নের মাধ্যমে বিশ্ববাজারে দেশের সক্ষমতা তুলে ধরা”।

অনুষ্ঠান শেষে অর্থ ও পরিকল্পনামন্ত্রী ওয়ালটনের সৌরবিদ্যুৎ উৎপাদন প্যানেল, স্টোরেজ ইনভার্টার, ব্যাটারি, সোলার কেবল এবং সৌরশক্তিনির্ভর বিভিন্ন গৃহস্থালি পণ্যের প্রযুক্তি ও জ্বালানি সাশ্রয়ী বৈশিষ্ট্য সম্পর্কে অবহিত হন। হাইব্রিড প্রযুক্তির মাধ্যমে সৌরবিদ্যুৎ ও গ্রিড বিদ্যুতের সমন্বিত ব্যবহারের উদ্যোগের প্রশংসা করেন তিনি।

ওয়ালটনের প্রত্যাশা, সমন্বিত এ সোলার ইকোসিস্টেম শিল্প ও গৃহস্থালি পর্যায়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়, পরিবেশ সুরক্ষা এবং দেশের প্রযুক্তিশিল্পের সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা