জনতা ব্যাংক পিএলসি’র বরিশাল বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বরিশালের একটি স্থানীয় হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জনতা ব্যাংক পিএলসি’র বরিশাল বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বরিশালের একটি স্থানীয় হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল হুদা ও প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ সাফায়েত হোসেন।
বরিশাল বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে বিভাগীয় কার্যালয়ের আওতাধীন সংশ্লিষ্ট নির্বাহী ও বিভিন্ন শাখার ব্যবস্থাপকরা অংশ নেন।
সভায় ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান শাখা ব্যবস্থাপকদের শ্রেণীকৃত খেলাপি ঋণ আদায়ে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি সিএসএমই খাতে বিনিয়োগ বাড়িয়ে নতুন উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্যও তিনি শাখা ব্যবস্থাপকদের প্রতি আহ্বান জানান।