× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দারাজের ১০.১০ শপিং ফেস্টে থাকছে নানা ছাড় ও অফার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬ ১৮:৫২ পিএম

কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

দেশের অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ আয়োজন করছে ‘দারাজ ১০.১০ শপিং ফেস্ট’। ৯ অক্টোবর রাত ৮টা থেকে শুরু হয়ে ১৯ অক্টোবর পর্যন্ত চলবে এ ক্যাম্পেইন। এতে প্রিপেমেন্ট ভাউচারে সর্বোচ্চ ১২ শতাংশ ছাড়, ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০ শতাংশ এবং হট ডিলে সর্বোচ্চ ৭৫ শতাংশ ছাড় থাকছে। পাশাপাশি ৬৪ জেলার গ্রাহকদের জন্য নির্বাচিত পণ্যে ফ্রি ডেলিভারির সুবিধাও দেওয়া হবে।

ক্যাম্পেইনে ইলেকট্রনিক্স, ফ্যাশন, এফএমসিজি, হোম অ্যাপ্লায়েন্সেস, হেলথ অ্যান্ড বিউটি ও লাইফস্টাইলসহ বিভিন্ন ক্যাটাগরির পণ্যে বিশেষ ছাড় ও অফার থাকবে। থাকছে মেগা ডিল, ফ্ল্যাশ সেল, হট ডিল এবং সাইটজুড়ে ডেলিভারি ডিসকাউন্ট।

ক্যাম্পেইনের অন্যতম আকর্ষণ ‘প্রিপেমেন্ট ভাউচার’। এর মাধ্যমে অগ্রিম মূল্য পরিশোধ করে কেনাকাটায় সর্বোচ্চ ১২ শতাংশ ছাড় পাওয়া যাবে। পাশাপাশি নির্দিষ্ট সময়ে বিভিন্ন ব্র্যান্ডের পণ্যে বিশেষ ছাড় দিতে থাকছে ‘ব্র্যান্ড রাশ আওয়ার’। প্রথম সেশন শুরু হবে ৯ অক্টোবর রাত ৮টায় এবং চলবে ১০ অক্টোবর রাত ২টা পর্যন্ত। এরপর ১০ অক্টোবর সারাদিন, ১৬ অক্টোবর সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট এবং ১৯ অক্টোবর সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আরও তিনটি সেশন অনুষ্ঠিত হবে।

ক্যাম্পেইন উপলক্ষে থাকছে বিভিন্ন ব্র্যান্ডের বিশেষ আয়োজন। ৯ অক্টোবর সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত ফেসবুক লাইভে ‘স্পিন দ্য হুইল’ আয়োজনের মাধ্যমে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এছাড়া ১১ অক্টোবর ভিশন, ১২ অক্টোবর লোটো, ১৩ অক্টোবর নেসলে, ১৪ অক্টোবর ডেটল, ১৬ অক্টোবর ডাবর এবং ১৭ অক্টোবর হিমালয়া ব্র্যান্ড ডে অনুষ্ঠিত হবে।

দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যে সাশ্রয় নিশ্চিত করতে দারাজ চয়েসে ‘এভরিডে লো প্রাইস’ সুবিধাও থাকছে। তিনটি পণ্য কিনলে ফ্রি ডেলিভারি এবং পাঁচটি পণ্য কিনলে ফ্রি উপহারের পাশাপাশি ফ্রি ডেলিভারি দেওয়া হবে।

ক্যাম্পেইনে হিমালয়া, ডেটল ও ইউনিলিভার এক্সক্লুসিভ প্লাটিনাম পার্টনার এবং গোদরেজ ও প্যারাশুট ন্যাচারেল গোল্ড স্পনসর হিসেবে যুক্ত হয়েছে। নিওকেয়ার সিলভার স্পনসর হিসেবে অংশ নিচ্ছে।

এদিকে বিভিন্ন পেমেন্ট পার্টনারের মাধ্যমেও ছাড় ও ক্যাশব্যাকের সুবিধা থাকছে। বিকাশে ন্যূনতম ৫৯৯ টাকার অর্ডারে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত ১২ শতাংশ ছাড় এবং নগদে একই পরিমাণের অর্ডারে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত ১২ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। কমিউনিটি ব্যাংক পিএলসি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ও সাউথইস্ট ব্যাংক পিএলসির ক্রেডিট ও প্রিপেইড কার্ডে সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত ১২ শতাংশ ছাড়ের সুবিধা থাকবে। এছাড়া এনআরবি ব্যাংকের ক্রেডিট কার্ডে যোগ্য ইএমআই লেনদেনে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত ১০ শতাংশ ক্যাশব্যাক দেওয়া হবে।

অনলাইন কেনাকাটায় প্রতারণা এড়াতে গ্রাহকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দারাজ। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, অননুমোদিত ফেসবুক পেজ, গ্রুপ, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে দারাজের নামে ভুয়া ‘মিস্ট্রি বক্স’ অফার ও চাকরির প্রস্তাব দেওয়া হচ্ছে। দারাজ কোনো ‘মিস্ট্রি বক্স’ অফার পরিচালনা করে না এবং চাকরির প্রস্তাব দিতে হোয়াটসঅ্যাপ, ব্যক্তিগত মেসেজ বা টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করে না।

গ্রাহকদের কোনো অননুমোদিত মাধ্যমে ব্যক্তিগত বা আর্থিক তথ্য না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অফার ও ক্যাম্পেইনের তথ্য যাচাই করতে দারাজের অফিসিয়াল ওয়েবসাইট, অ্যাপ ও অনুমোদিত সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ অনুসরণ করতে বলা হয়েছে।

১০.১০ শপিং ফেস্টের বিস্তারিত তথ্য দারাজের ক্যাম্পেইন পেজ ও অ্যাপে পাওয়া যাবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা