× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কক্সবাজারে ৩ মাসের পর্যটন কার্নিভাল, থাকছে চমক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ ১৯:৫১ পিএম

কক্সবাজারে ৩ মাসের পর্যটন কার্নিভাল, থাকছে চমক

বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন সমুদ্রসৈকত কক্সবাজারে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন মাসব্যাপী ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬’।

পর্যটকদের বিনোদন ও আকর্ষণ বাড়াতে আগামী ১ নভেম্বর থেকে ৩১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত হোটেল শৈবালের সমুদ্রসৈকত ও ঝাউবনের বিস্তৃত প্রাঙ্গণে এ আয়োজন চলবে।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে এবং স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের পরিচালনায় আয়োজিত এ কার্নিভালে দিন ও রাতে থাকবে নানা বিনোদনমূলক আয়োজন।

ঢাকার আগারগাঁওয়ের পর্যটন ভবনে বুধবার এক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান।

আয়োজনে থাকবে ফুড জোন, মার্কেট জোন ও ক্র্যাফট ভিলেজ, ওয়েলনেস জোন, কিডস জোন ও ক্যাম্পিং জোন। পাশাপাশি লাইভ আর্ট, ফটো গ্যালারি, ওপেন-স্কাই মুভি থিয়েটার, ভিআর জোন, কায়াকিং, গো-কার্টিং, বিচ ফুটবল, ভলিবল, কাবাডি, ব্যাডমিন্টন ও স্যান্ড স্কাল্পচারের মতো আকর্ষণও থাকছে। বিজয় দিবস, ক্রিসমাস ও থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে থাকবে বিশেষ আয়োজন।

মো. সামীমুজ্জামান বলেন, “আমাদের প্রধান পর্যটন গন্তব্য কক্সবাজারকে দেশি ও বিদেশি পর্যটকদের কাছে আরও বৈচিত্র্যময় ও আকর্ষণীয়ভাবে তুলে ধরতেই এ কার্নিভালের আয়োজন। বিশেষ করে বিদেশি পর্যটকদের কাছে কক্সবাজারকে নতুন রূপে উপস্থাপন করে তাদের সংখ্যা বাড়াতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই আয়োজনের মাধ্যমে স্থানীয় কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি কক্সবাজার একটি প্রাণবন্ত, নিরাপদ, টেকসই ও আন্তর্জাতিক মানের পর্যটন গন্তব্য হিসেবে ব্র্যান্ডিং লাভ করবে।”

তিনি আরও বলেন, “আমরা শুধু একটি কার্নিভাল আয়োজন করতে চাই না; আমরা চাই কক্সবাজারের পর্যটন অভিজ্ঞতায় নতুন একটি মাত্রা যুক্ত হোক। সমুদ্র, সূর্যাস্ত ও ঝাউবনের সঙ্গে যুক্ত হবে খাবার, সংগীত, খেলাধুলা, সংস্কৃতি ও পারিবারিক বিনোদন।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা