× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হসপিটালিটি খাতে চাকরির সুযোগ, ফুড ক্যাডেটসে এমপ্লয়ার্স মিটিং

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ ১৯:৩৯ পিএম

ফুড ক্যাডেটসের আয়োজনে অনুষ্ঠিত সভায় হসপিটালিটি খাতে কর্মসংস্থান, ইন্টার্নশিপ, দক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ারের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফুড ক্যাডেটসের আয়োজনে অনুষ্ঠিত সভায় হসপিটালিটি খাতে কর্মসংস্থান, ইন্টার্নশিপ, দক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ারের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

হসপিটালিটি ইন্ডাস্ট্রির চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তুলতে ফুড ক্যাডেটস লিপি’স ইউফোরিয়া, ইনস্টিটিউট অব কুলিনারি আর্টস অ্যান্ড হোটেল ম্যানেজমেন্টে এমপ্লয়ার্স মিটিং অনুষ্ঠিত হয়েছে।

এতে দেশের বিভিন্ন তারকা হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্টসহ হসপিটালিটি খাতের প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

৫ অক্টোবর ফুড ক্যাডেটসের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় হসপিটালিটি খাতে কর্মসংস্থান, ইন্টার্নশিপ, দক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ারের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। 

অনুষ্ঠানে হোটেল হাইগার্ডেনের জিএম মেহেদি হাসান সোহেল, হোটেল ফার্সের এলিনা আক্তার, এম্পারিয়ানের মো. ওয়াসিফ, বিএফসির সাজিদুর রহমান, ফিওনার এম. এ. নাহিয়ানসহ বিভিন্ন হোটেল ও হসপিটালিটি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রিস স্কিলস কাউন্সিলের (টি অ্যান্ড এইচ আইএসসি) কর্মকর্তারাও এতে অংশ নেন।

অনুষ্ঠানে ফুড ক্যাডেটস লিপি’স ইউফোরিয়ার চেয়ারম্যান সালেহ মুজাহিদ ও সিইও নাফিজ ইসলাম লিপিসহ এসআইসিআইপি- টি অ্যান্ড এইচ আইএসসি প্রকল্পের আওতায় প্রশিক্ষণ সম্পন্ন করা প্রায় ১০০ প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।

আলোচনায় হসপিটালিটি খাতের অভিজ্ঞ পেশাজীবীরা প্রশিক্ষণার্থীদের কর্মজীবনের অভিজ্ঞতা, কাজের পরিধি, ক্যারিয়ার সম্ভাবনা, পেশাগত আচরণ ও কর্মক্ষেত্রের নিয়ম-শৃঙ্খলা সম্পর্কে ধারণা দেন।

কারিগরি দক্ষতার পাশাপাশি সময়ানুবর্তিতা, দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের ওপরও গুরুত্বারোপ করেন তারা।

পরে বিভিন্ন হোটেল, রিসোর্ট ও হসপিটালিটি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা প্রশিক্ষণার্থীদের সিভি সংগ্রহের পাশাপাশি সরাসরি সাক্ষাৎকার নেন। সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বিভিন্ন বিভাগে ইন্টার্নশিপের জন্য নির্বাচন করা হয়।

নির্বাচিত প্রশিক্ষণার্থীরা ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন (কুকিং), বেকারি অ্যান্ড পেস্ট্রি প্রোডাকশন (বেকিং), হাউসকিপিং এবং ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস- এই চার বিভাগে কাজের সুযোগ পাবেন।

সংশ্লিষ্টরা আশা করেন, এ ধরনের উদ্যোগ হসপিটালিটি খাতের জন্য দক্ষ মানবসম্পদ তৈরির পাশাপাশি দেশের ক্রমবর্ধমান পর্যটন ও হসপিটালিটি শিল্পের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা