কক্সবাজারের একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে পিস্তা গ্লেজ আইসক্রিমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ভোক্তাদের ভিন্ন স্বাদের অভিজ্ঞতা দিতে বাজারে এসেছে পোলার আইসক্রিমের নতুন পণ্য ‘পিস্তা গ্লেজ’। ১ লিটার টাবে পাওয়া যাবে প্রিমিয়াম স্বাদের এই আইসক্রিম।
আসল পিস্তাচিওর স্বাদে তৈরি পিস্তা গ্লেজে রয়েছে ক্রিমি পিস্তাচিও, রোস্টেড পিস্তা ডাইস ও চকোলেট চিপসের সমন্বয়। পণ্যটি পিস্তাচিওপ্রেমী ভোক্তাদের জন্য নতুন স্বাদের অভিজ্ঞতা দেবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি কক্সবাজারের একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে পিস্তা গ্লেজ আইসক্রিমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে পোলার আইসক্রিমের চিফ অপারেটিং অফিসার শাহ্ মাসুদ ইমাম বলেন, ‘বর্তমান বাজারে আসল পিস্তাচিওর স্বাদের আইসক্রিমের ঘাটতি পূরণের লক্ষ্যে আমরা অথেনটিক পিস্তাচিওর স্বাদের পিস্তা গ্লেজ আইসক্রিম বাজারে আনছি।’
অনুষ্ঠানে পোলার আইসক্রিমের হেড অব সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন রাশেদ সরোয়ার, হেড অব মার্কেটিং মো. আবদুল্লাহ-আল-মামুন, হেড অব ব্র্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট সেজুতি সালেক সেতু, হেড অব এইচআর অ্যান্ড আইটি কাজী সাইফুল ইসলাম, জিএম-ফ্যাক্টরি অ্যান্ড প্রজেক্ট মোহাম্মদ মাইনুল ইসলাম, হেড অব সাপ্লাই চেইন সৈয়দ ইমতিয়াজ হোসেন, হেড অব প্ল্যান্ট অপারেশন মোহাম্মদ ইফতেখার আহসান এবং হেড অব ইন্টারনাল অডিট নিজামুল ইসলামসহ প্রতিষ্ঠানের অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পোলার আইসক্রিম জানিয়েছে, পিস্তা গ্লেজের প্রতিটি স্কুপে পিস্তাচিওর স্বাদ, ক্রিমি টেক্সচার ও রোস্টেড পিস্তাচিওর সমন্বয় পাওয়া যাবে।