× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিজন ৫ নিয়ে ফিরছে ‘কনকা সেরা পরিবার’, যেভাবে অংশ নেবেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ ১৫:১২ পিএম

চারটি সিজনে দর্শকের প্রশংসা পাওয়ার পর আবারও নতুন আয়োজন নিয়ে ফিরছে পারিবারিক রিয়েলিটি গেম শো ‘কনকা সেরা পরিবার’। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চারটি সিজনে দর্শকের প্রশংসা পাওয়ার পর আবারও নতুন আয়োজন নিয়ে ফিরছে পারিবারিক রিয়েলিটি গেম শো ‘কনকা সেরা পরিবার’। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চারটি সিজনে দর্শকের প্রশংসা পাওয়ার পর আবারও নতুন আয়োজন নিয়ে ফিরছে পারিবারিক রিয়েলিটি গেম শো ‘কনকা সেরা পরিবার’। দেশের কনজ্যুমার ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড ‘কনকা’র সৌজন্যে শুরু হচ্ছে জনপ্রিয় এ আয়োজনের পঞ্চম সিজন।

নতুন সিজনে ধাঁধা, বুদ্ধির খেলা, মজার ফান গেম ও তারকাদের উপস্থিতির পাশাপাশি থাকছে বেশ কিছু নতুন আয়োজন।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর গুলশানে ‘কনকা’ পণ্যের অনুমোদিত পরিবেশক, উৎপাদক ও বিপণনকারী প্রতিষ্ঠান ইলেক্ট্রো মার্ট লিমিটেডের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘কনকা সেরা পরিবার সিজন ৫’-এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে ইলেক্ট্রো মার্ট লিমিটেড, ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেড, বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেড ও সম্প্রচার প্রতিষ্ঠান এনটিভির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন মিডিয়াকম লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার অজয় কুমার কুন্ডু। পরে শুভেচ্ছা বক্তব্য দেন এনটিভির ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আশফাক উদ্দিন আহমেদ।

এ সময় ‘কনকা’র পক্ষ থেকে বক্তব্য দেন ইলেক্ট্রো মার্ট লিমিটেডের সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে ‘কনকা সেরা পরিবার সিজন ৫’-এর লোগো উন্মোচন ও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরিবেশন করা হয় অনুষ্ঠানের থিম সং। পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়ম ও ফরম্যাট সম্পর্কে সাংবাদিকদের বিস্তারিত জানানো হয়।

আয়োজকেরা জানান, ৩ অক্টোবর থেকে শুরু হয়েছে প্রতিযোগিতার নিবন্ধন। চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। একই পরিবারের ১৮ থেকে ৬০ বছর বয়সী যেকোনো দুজন সদস্য মিলে একটি দল গঠন করে এতে অংশ নিতে পারবেন।

অনলাইনে নিবন্ধনের পাশাপাশি দেশজুড়ে ইলেক্ট্রো মার্টের শোরুমে গিয়েও নিবন্ধন করা যাবে। ‘কনকা সেরা পরিবার সিজন ৫’ সম্প্রচারিত হবে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা