নতুন দুটি আউটলেট চালুর ফলে বনানীর আউটলেটসহ সেভয় গ্যালারির মোট আউটলেটের সংখ্যা দাঁড়িয়েছে তিনটিতে। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
জনপ্রিয় আইসক্রিম ব্র্যান্ড সেভয় গ্যালারি ঢাকার বনানীতে সাফল্যের পর এবার উত্তরা ও দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজারে নতুন দুটি ফ্ল্যাগশিপ আউটলেট চালু করেছে।
একই দিনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে নতুন এই দুই আউটলেট।
উত্তরার ফ্ল্যাগশিপ আউটলেটটি উত্তরা ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম অ্যাভিনিউয়ের ২০ নম্বর প্লটে অবস্থিত ট্রপিক্যাল দিলারা টাওয়ারের গ্রাউন্ড ফ্লোরে।
আর কক্সবাজারের আউটলেটটি ডলফিন পয়েন্ট মোড়ে হোটেল গ্র্যান্ড প্যাসিফিকের গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত।
নতুন আউটলেট চালুর পাশাপাশি সেভয় গ্যালারির মেন্যুতেও যুক্ত হয়েছে বেশ কিছু নতুন আইটেম। দুটি নতুন ভ্যারিয়েন্টের আইসক্রিম স্কুপের পাশাপাশি যোগ করা হয়েছে আট ধরনের নতুন মিল্কশেক।
এ ছাড়া নিজস্ব শেফের তৈরি বিভিন্ন ধরনের ডেজার্ট, সিগনেচার মিল্কশেক ও বিশেষ খাবারও পাওয়া যাচ্ছে সেভয় গ্যালারির আউটলেটগুলোতে।
সেভয় গ্যালারি কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু আইসক্রিম পরিবেশনের মধ্যেই নিজেদের মেন্যু সীমাবদ্ধ রাখতে চায় না প্রতিষ্ঠানটি। নতুন ও ইউনিক ডেজার্ট এবং বিভিন্ন ধরনের মিল্কশেকের মাধ্যমে গ্রাহকদের ভিন্নধর্মী স্বাদের অভিজ্ঞতা দেওয়াই তাদের লক্ষ্য।
পাশাপাশি পরিবার ও বন্ধুদের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর উপযোগী পরিবেশ তৈরিতেও গুরুত্ব দেওয়া হয়েছে।
উত্তরা ও কক্সবাজারের নতুন দুটি ফ্ল্যাগশিপ আউটলেটের ইন্টেরিয়র ডিজাইন করেছে আর্কেডিয়ার আর্কিটেক্টস।
নান্দনিক অভ্যন্তরীণ সাজসজ্জার পাশাপাশি গ্রাহকদের স্বাচ্ছন্দ্য ও মনোরম পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
নতুন দুটি আউটলেট চালুর ফলে বনানীর আউটলেটসহ সেভয় গ্যালারির মোট আউটলেটের সংখ্যা দাঁড়িয়েছে তিনটিতে। এর মাধ্যমে রাজধানীর বাইরেও ব্র্যান্ডটির কার্যক্রম সম্প্রসারিত হলো।
দেশের বিভিন্ন স্থানে সেভয় গ্যালারির বিশেষ ডেজার্ট ও আইসক্রিমের স্বাদ পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।
সেভয় গ্যালারির আউটলেটের ঠিকানা-
বনানী: ব্লক-এইচ, নিচতলা, প্লট-৫০, রোড-৭বি, ঢাকা-১২১৩।
উত্তরা: ট্রপিক্যাল দিলারা টাওয়ার, গ্রাউন্ড ফ্লোর, প্লট-২০, গাউসুল আজম অ্যাভিনিউ, উত্তরা, ঢাকা-১২৩০।
কক্সবাজার: হোটেল গ্র্যান্ড প্যাসিফিক, গ্রাউন্ড ফ্লোর, ডলফিন পয়েন্ট এন্ট্রান্স, কক্সবাজার।