× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পটিয়ায় যমুনা ইলেকট্রনিকসের এক্সক্লুসিভ ডিলার শোরুম উদ্বোধন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ ১১:৫৭ এএম

চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোরুমটির উদ্বোধন করেন। ছবি: যমুনা ইলেকট্রনিকসের সৌজন্যে

চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোরুমটির উদ্বোধন করেন। ছবি: যমুনা ইলেকট্রনিকসের সৌজন্যে

চট্টগ্রামের পটিয়া সদর বাসস্ট্যান্ড এলাকায় যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের ডিস্ট্রিবিউটর এস আলম ইলেকট্রনিকসের এক্সক্লুসিভ ডিলার শোরুম উদ্বোধন করা হয়েছে।

চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোরুমটির উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের হেড অব সেলস মো. মাকসুদুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে এনামুল হক এনাম বলেন, “যমুনা গ্রুপ বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী। দেশের শিল্প ও অর্থনীতিতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে”।

পটিয়ায় যমুনা ইলেকট্রনিকসের এক্সক্লুসিভ শোরুম স্থাপনের জন্য তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

পরে তিনি শোরুমটি পরিদর্শন করেন এবং সেখানে প্রদর্শিত যমুনা ইলেকট্রনিকসের বিভিন্ন পণ্য সম্পর্কে খোঁজখবর নেন।

বিশেষ অতিথির বক্তব্যে মো. মাকসুদুর রহমান বলেন, “যমুনা ইলেকট্রনিকসের পণ্যগুলো দেশীয়ভাবে উৎপাদিত হলেও গুণগত মানে বিশ্বমানের। ভোক্তাদের ক্রয়ক্ষমতা বিবেচনায় পণ্যের মূল্য নির্ধারণ করা হয়েছে। এ কারণে দেশের বাজারে যমুনা ইলেকট্রনিকসের পণ্য দিন দিন জনপ্রিয় হচ্ছে এবং ব্যবসায়ীরাও উপকৃত হচ্ছেন”।

তিনি বলেন, “গ্রাহকদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে যমুনা ইলেকট্রনিকস দেশব্যাপী সহজ কিস্তি ও ইএমআই সুবিধা দিচ্ছে। এর মাধ্যমে গ্রাহকরা সহজ শর্তে পছন্দের ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য কেনার সুযোগ পাচ্ছেন”।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস আলম ইলেকট্রনিকসের স্বত্বাধিকারী সাজ্জাদুল আলম আলভী। এ সময় স্থানীয় ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

নতুন এই এক্সক্লুসিভ শোরুম চালুর ফলে পটিয়া ও আশপাশের এলাকার গ্রাহকরা যমুনা ইলেকট্রনিকসের বিভিন্ন পণ্য সরাসরি দেখার পাশাপাশি পছন্দ অনুযায়ী কেনার সুযোগ পাবেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা