মধুমতি ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. সফিউল আজম এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ. কে. এম. নূরুন্নবী।
দেশের রপ্তানি খাতের বিকাশ এবং পণ্যের বহুমুখীকরণ ত্বরান্বিত করতে বাংলাদেশ ব্যাংকের ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিলে যুক্ত হলো মধুমতি ব্যাংক পিএলসি। কেন্দ্রীয় ব্যাংকের ‘রপ্তানি বহুমুখীকরণ উদ্যোগে পুনঃ অর্থায়ন স্কিম’-এর আওতায় সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে এক দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
মধুমতি ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. সফিউল আজম এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ. কে. এম. নূরুন্নবী।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই চুক্তির মাধ্যমে মধুমতি ব্যাংক পিএলসি বাংলাদেশ ব্যাংকের পুনঃ অর্থায়ন স্কিমের আওতায় সংশ্লিষ্ট খাতগুলোকে বার্ষিক ৭ শতাংশ হারে অর্থায়ন করতে পারবে। এই উদ্যোগ দেশের রপ্তানি উন্নয়ন ও পণ্য বহুমুখীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।