ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ব্যাংকিং সেবার পরিধি আরও বিস্তৃত করার লক্ষ্যে যশোরের মনিরামপুর উপজেলার হাজিরহাট বাজারে মধুমতি ব্যাংকের নতুন এজেন্ট পয়েন্টের উদ্বোধন করা হয়েছে।
রবিবার মধুমতি ব্যাংকের ঝিকরগাছা শাখার নিয়ন্ত্রণাধীন ‘হাজিরহাট এজেন্ট পয়েন্ট’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে এজেন্ট পয়েন্টটির উদ্বোধন করেন মধুমতি ব্যাংকের এসইভিপি ও হেড অব ইন্টারন্যাশনাল ডিভিশন ফাহমিদা সাইদ সাকী।
এ সময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন ব্যাংকের এসইভিপি ও হেড অব হিউম্যান রিসোর্স ডিভিশন মো. সফিকুর রহমান, এসভিপি ও হেড অব রিটেইল ব্যাংকিং অ্যান্ড এজেন্ট ব্যাংকিং (অতিরিক্ত দায়িত্ব) মো. নূর ই আলম, ভিপি ও হেড অব কার্ড ডিভিশন এস. এম. আশিকুর রহমানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে মনিরামপুর উপজেলার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
ব্যাংকটির পক্ষ থেকে বলা হয়েছে, নতুন এই এজেন্ট পয়েন্টের মাধ্যমে হাজিরহাট ও আশপাশের এলাকার স্থানীয় গ্রাহকরা সহজে, দ্রুত ও নিরাপদে আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ পাবেন।