× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরিবেশবান্ধব শিল্প ও আইসিটিতে অর্থায়নে বাংলাদেশ ব্যাংক-শাহ্জালাল ইসলামী ব্যাংকের চুক্তি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৩৫ পিএম

টেকসই শিল্পায়ন, পরিবেশবান্ধব উৎপাদন ও প্রযুক্তিনির্ভর অর্থনীতির বিকাশে অর্থায়নের সুযোগ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে দুটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। ছবি: সংগৃহীত

টেকসই শিল্পায়ন, পরিবেশবান্ধব উৎপাদন ও প্রযুক্তিনির্ভর অর্থনীতির বিকাশে অর্থায়নের সুযোগ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে দুটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। ছবি: সংগৃহীত

টেকসই শিল্পায়ন, পরিবেশবান্ধব উৎপাদন ও প্রযুক্তিনির্ভর অর্থনীতির বিকাশে অর্থায়নের সুযোগ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে দুটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। ২ হাজার কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় গ্রিন ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা এবং তথ্যপ্রযুক্তি (আইসিটি) খাতের উন্নয়নে সহায়তা প্রদানে এই চুক্তি সই হয়।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ কে এম নূরুন্নবী এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ চুক্তির ফলে দেশের পরিবেশবান্ধব শিল্প ও তথ্যপ্রযুক্তি খাতে অর্থায়ন বাড়াতে আরও কার্যকর ভূমিকা পালন করতে পারবে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। এর মাধ্যমে দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং নতুন উদ্যোক্তা তৈরিতে ইতিবাচক প্রভাব পড়বে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা