প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৯:১০ পিএম
পদ্মা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ১৪৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত
পদ্মা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ১৪৩তম সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার এ সভা অনুষ্ঠিত হয়।
ব্যাংকের চেয়ারম্যান মো. শওকত আলী খানের সভাপতিত্বে এ সভা পরিচালনা করেন পদ্মা ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্বে) কাজী মো. তালহা।
পর্ষদ সভায় অন্যান্য পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান, রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম, মোহাম্মদ মাসুদুর রহমান, স্বতন্ত্র পরিচালক মোঃ রুকুনুজ্জামান (ব্যারিস্টার-এট-ল) এবং এএইচএম আরিফুল ইসলাম এফসিএ।