প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৩৩ পিএম
ছবি: সংগৃহীত
জনতা ব্যাংক পিএলসি’র পরিচালনা পর্ষদের ৯০৩তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান সিএসপির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ব্যাংকের শ্রেণীকৃত খেলাপি ঋণ আদায়সহ ব্যাংকিং কার্যক্রম সংক্রান্ত অন্যান্য করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বোর্ড সভায় পর্ষদের পরিচালক আব্দুল আউয়াল সরকার, ড. মোঃ শাহাদাৎ হোসেন, মোঃ আহসান কবীর, অধ্যাপক ড. এ. এ. মাহবুব উদ্দিন চৌধুরী, খন্দকার মামুন এফসিএ ও আজিজুন নাহার উপস্থিত ছিলেন।
এছাড়া সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান এবং উপব্যবস্থাপনা পরিচালক মোঃ ফয়েজ আলম ও মো. নূরুল হুদা উপস্থিত ছিলেন।