ঢাকার একটি হোটেলে সোমবার আয়োজিত অনুষ্ঠানে লিলি হুইপড শিয়া বডিওয়াশকে বর্ষসেরা পণ্য হিসেবে ঘোষণা করা হয়। একই অনুষ্ঠানে পণ্যটির প্রতিনিধিদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বারোশ পণ্যের প্রতিযোগিতায় ২০২৬ সালের ‘বর্ষসেরা পণ্য’ নির্বাচিত হয়েছে রিমার্ক এইচবি লিমিটেডের লিলি হুইপড শিয়া বডিওয়াশ।
বিক্রয় সাফল্য, বাজার জরিপ ও ভোক্তাদের মতামতের ভিত্তিতে পণ্যটিকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ঢাকার একটি হোটেলে সোমবার আয়োজিত অনুষ্ঠানে লিলি হুইপড শিয়া বডিওয়াশকে বর্ষসেরা পণ্য হিসেবে ঘোষণা করা হয়। একই অনুষ্ঠানে পণ্যটির প্রতিনিধিদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, বর্ষসেরা পণ্য নির্বাচনের দৌড়ে লিলি সিরাম গ্লো সোপ, লিলি ফেসওয়াশ, নিওর ফেসওয়াশ, লিলি আলট্রা সফট জেল, লিলি শ্যাম্পু, অরিক্স ডিটারজেন্ট ও টাইলক্সসহ বিভিন্ন পণ্য ছিল।
বর্ষসেরা পণ্য নির্বাচনে শুধু বিক্রয়ের পরিমাণ নয়, বাজারে গ্রহণযোগ্যতা, ভোক্তাদের আস্থা, বিক্রয় প্রবণতা এবং পণ্যের কার্যকারিতাসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে রিমার্ক।
প্রতিষ্ঠানটির দাবি, ক্লিনজিংয়ের পাশাপাশি ময়েশ্চারাইজিং ও ত্বকের যত্নের সুবিধা একত্র করাই লিলি হুইপড শিয়া বডিওয়াশের অন্যতম বৈশিষ্ট্য।
লিলির চিফ বিজনেস অফিসার আবির আদনান বলেন, কোনো পণ্যকে শুধু বিক্রয়ের পরিমাণ দিয়ে মূল্যায়ন করা হয় না। ভোক্তা কেন পণ্যটি কিনছেন, ব্যবহারের পর তাঁদের অভিজ্ঞতা কেমন, তারা পুনরায় কিনছেন কি না এবং বাজারে পণ্যটির গ্রহণযোগ্যতা কতটা- এসব বিষয়ও বিবেচনায় নেওয়া হয়।
তিনি বলেন, “লিলিকে শুধু কনজ্যুমার ব্র্যান্ড নয়, প্রতিটি ঘরের এক নম্বর পার্সোনাল কেয়ার ব্র্যান্ড হিসেবে গড়ে তোলার প্রত্যয় রয়েছে।”
লিলি হুইপড শিয়া বডিওয়াশ বর্ষসেরা পণ্যের স্বীকৃতি পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন ব্র্যান্ডটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেত্রী কেয়া পায়েল।
তিনি বলেন, লিলির সঙ্গে কাজ করার সুবাদে পণ্যটির প্রতি ভোক্তাদের আগ্রহ কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। অনেক ভোক্তার কাছ থেকে পণ্যটির ব্যবহার, সুগন্ধ ও ত্বকের অনুভূতি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছেন বলেও জানান তিনি।
কেয়া পায়েল বলেন, “আমি বিশ্বাস করি, ভোক্তাদের এই ভালোবাসা লিলিকে আরও বড় সাফল্যের দিকে এগিয়ে নেবে।”
রিমার্কের পরিচালক কে এম সাদমান সাঈদ বলেন, “একটি পণ্যকে সফল করে তোলে ভোক্তার গ্রহণযোগ্যতা। লিলি হুইপড শিয়া বডিওয়াশের ক্ষেত্রে আমরা বিক্রয়ের পাশাপাশি বাজারের প্রতিক্রিয়া এবং ভোক্তাদের অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়েছি। বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য বিশ্লেষণের পরই বর্ষসেরা পণ্য হিসেবে একে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।”
তিনি আরও বলেন, “রিমার্ক আন্তর্জাতিক মানের পণ্য তৈরি করে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে ভোক্তার আস্থা অর্জনের চেষ্টা করছে। লিলি হুইপড শিয়া বডিওয়াশের এই অর্জন আমাদের সেই লক্ষ্যকে আরও এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা।”
অনুষ্ঠানে রিমার্কের কর্মকর্তারা জানান, ভোক্তার পরিবর্তিত চাহিদা ও জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যক্তিগত পরিচর্যা পণ্যের বাজারে নতুনত্ব আনার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।
রিমার্ক এইচবি লিমিটেড ইউএসএ-অ্যাফিলিয়েটেড ব্র্যান্ড লিলির স্বত্বাধিকারী।
প্রতিষ্ঠানটি বিউটি, স্কিনকেয়ার, পার্সোনাল কেয়ার, বেবি কেয়ার ও হোম কেয়ার পণ্য উৎপাদন করে। আইএসও, সিজিএমপি ও হালাল সার্টিফিকেশনসহ বিভিন্ন মানসনদ অর্জনের পাশাপাশি প্রতিষ্ঠানটির কারখানা গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ডও পেয়েছে বলে জানিয়েছে রিমার্ক।