× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ট্রান্সফর্ম, গ্রোথ অ্যান্ড সাস্টেইন্যাবিলিটি’ প্রতিপাদ্যে কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৩৯ পিএম

শনিবার সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শনিবার সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

‘ট্রান্সফর্ম, গ্রোথ অ্যান্ড সাস্টেইন্যাবিলিটি’ প্রতিপাদ্য সামনে রেখে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এতে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংক ও নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য, শেয়ারহোল্ডার, করপোরেট ক্লায়েন্ট ও অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যে কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন বলেন, ‘ট্রান্সফর্ম, গ্রোথ অ্যান্ড সাস্টেইন্যাবিলিটি’ শুধু প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য নয়; এটি আগামী দিনের ব্যাংকের কৌশলগত অঙ্গীকার। পরিবর্তনকে উন্নতির চালিকাশক্তি, প্রবৃদ্ধিকে মানুষের ও ব্যবসার সম্ভাবনা তৈরির মাধ্যম এবং টেকসই উন্নয়নকে দীর্ঘমেয়াদি আস্থার ভিত্তি হিসেবে নিয়ে এগিয়ে যেতে চায় ব্যাংকটি।

তিনি বলেন, কমিউনিটি ব্যাংকের রূপান্তর শুধু প্রযুক্তিনির্ভর পরিবর্তনে সীমাবদ্ধ থাকবে না। চিন্তাধারা, কাজের পদ্ধতি, সেবার সংস্কৃতি ও গ্রাহকের সঙ্গে সম্পর্কের প্রতিটি স্তরে ইতিবাচক পরিবর্তন আনা হবে। একই সঙ্গে দায়িত্বশীল ব্যবসা, দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলাকে গুরুত্ব দেওয়া হবে।

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ কমিউনিটি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানান। তিনি ব্যাংকিং সেবার মানোন্নয়নের পাশাপাশি বৃহত্তর জনগোষ্ঠীকে আর্থিক সেবার আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন। গ্রাহকের আস্থা অর্জন এবং সেই আস্থার মর্যাদা রক্ষাকে ব্যাংকিংয়ের অন্যতম প্রধান লক্ষ্য হওয়া উচিত বলেও তিনি উল্লেখ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী কমিউনিটি ব্যাংকের সামাজিক দায়বদ্ধতার কার্যক্রম আরও জনকল্যাণমুখী করার আহ্বান জানান। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নের মতো ক্ষেত্রে সিএসআর কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান ও ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মো. আলী হোসেন ফকির বলেন, ব্যাংকের অগ্রযাত্রায় শেয়ারহোল্ডারদের আস্থা, বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার দিকনির্দেশনা এবং গ্রাহক ও অংশীজনদের সহযোগিতা গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, প্রযুক্তি ও পরিকল্পনার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের শ্রম, সততা, নিষ্ঠা ও সম্মিলিত প্রচেষ্টাই প্রতিষ্ঠানের সাফল্যের অন্যতম ভিত্তি। পরিবর্তনশীল ব্যাংকিং বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে কমিউনিটি ব্যাংককে আরও দক্ষ, উদ্ভাবনী ও মানবিক হতে হবে।

অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের দুটি নতুন পণ্য—‘কমিউনিটি বাইক লোন’ ও ‘Community Swapner Bari’—উদ্বোধন করা হয়। বাংলাদেশ পুলিশের এএসআই থেকে ইন্সপেক্টর ও সমমর্যাদার নিশ্চয়তাপ্রাপ্ত সদস্যদের জন্য মোটরসাইকেল কেনায় ‘কমিউনিটি বাইক লোন’ চালু করা হয়েছে। আর ‘Community Swapner Bari’ নিজস্ব বাড়ি নির্মাণের স্বপ্ন বাস্তবায়নে আবাসন ঋণসুবিধা হিসেবে চালু করা হয়।

এ ছাড়া ব্যাংকের ব্যবসায়িক ও প্রাতিষ্ঠানিক সাফল্যের স্বীকৃতি হিসেবে সেরা করপোরেট ক্লায়েন্ট, সেরা ব্রাঞ্চ/সাব-ব্রাঞ্চ এবং সেরা কর্মী—এই তিন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের পরিচালক ও বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি (ফিন্যান্স) মো. আকরাম হোসেন, বিপিএম (সেবা), স্বতন্ত্র পরিচালক ড. মো. মোর্শেদ হাসান খানসহ ব্যাংকের পরিচালক, কর্মকর্তা, করপোরেট ক্লায়েন্ট ও অংশীজনরা উপস্থিত ছিলেন।

সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের মধ্য দিয়ে প্রযুক্তিনির্ভর, গ্রাহককেন্দ্রিক, দায়িত্বশীল ও টেকসই ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহকের আস্থা আরও গভীর করা এবং দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় কার্যকর অংশীদার হওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে কমিউনিটি ব্যাংক।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা