× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেয়ারবাজারে বড় দরপতন, ডিএসইএক্স কমেছে ৪৫ পয়েন্ট

বাসস

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৯:০৯ পিএম

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৯:১০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমেছে এবং লেনদেনের পরিমাণও আগের দিনের তুলনায় নিুমুখী ছিল।

দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৫ দশমিক ৫৮ পয়েন্ট বা শূন্য দশমিক ৮২ শতাংশ কমে ৫ হাজার ৫৩২ দশমিক ৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক ১২ দশমিক ৮৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৬১ শতাংশ কমে ২ হাজার ৯৯ দশমিক ২৯ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১২ দশমিক ৫৮ পয়েন্ট বা ১ দশমিক ১৩ শতাংশ কমে ১ হাজার ১০৩ দশমিক ৩০ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে রবিবার মোট ৩৮৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৭৫টির দর বেড়েছে, ২৭৭টির কমেছে এবং ৩৬টির দর অপরিবর্তিত রয়েছে।

দিনের লেনদেনে মোট ২৫ কোটি ৪৩ লাখ ৪৩ হাজার ১৫৯টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এসব লেনদেনের আর্থিক মূল্য দাঁড়িয়েছে ৭২৭ কোটি ৪০ লাখ ৩৩ হাজার টাকা। মোট লেনদেন হয়েছে ২ লাখ ৩ হাজার ৪৮১টি।

বাজারে লেনদেন হওয়া ‘এ’ ক্যাটাগরির ১৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৬০টির দর বেড়েছে, ১১৮টির কমেছে এবং ১৮টির অপরিবর্তিত রয়েছে। ‘বি’ ক্যাটাগরির ৭৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৬টির দর বেড়েছে এবং ৬৮টির কমেছে।

‘জেড’ ক্যাটাগরির ১১৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টির দর বেড়েছে, ৯১টির কমেছে এবং ১৮টির অপরিবর্তিত রয়েছে। 

মিউচুয়াল ফান্ডের ৩৩টি ইস্যুর মধ্যে ২৫টির দর বেড়েছে, ২টির কমেছে এবং ৬টির অপরিবর্তিত রয়েছে।

এদিকে, দিন শেষে ডিএসইর মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৮ হাজার ৪১৯ কোটি ৭৫ লাখ ৫৭ হাজার ৮২৯ টাকা। এর মধ্যে ইকুইটি বাজার মূলধন ৩ লাখ ৪৪ হাজার ৭৯ কোটি ৭৭ লাখ ৮৯ হাজার ৪৯৭ টাকা, মিউচুয়াল ফান্ডের ৩ হাজার ৩৯৬ কোটি ৭০ লাখ ২১ হাজার ৪৮২ টাকা এবং ঋণপত্রের বাজার মূলধন ৩ লাখ ৪০ হাজার ৯৪৩ কোটি ২৭ লাখ ৪৬ হাজার ৮৫০ টাকা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা