ব্যাংকে টাকা জমা দিচ্ছেন গ্রাহকরা। ছবি: এআই দিয়ে তৈরি
২০২৭ সালের পবিত্র হজ যাত্রীদের সুবিধার্থে ব্যাংকিং লেনদেনে আজ সংশ্লিষ্ট সব ব্যাংকের শাখা খোলা থাকবে। হজ নিবন্ধনের ফি ও অর্থ জমার সময়সীমা সুগম করতে সপ্তাহের নিয়মিত ছুটির দিন শুক্রবার এবং শনিবারও নির্ধারিত ব্যাংকসমূহের সংশ্লিষ্ট শাখা খোলা রাখার নির্দেশ দেওয়া দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দেওয়া বিশেষ চিঠির প্রেক্ষিতে এ সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডাটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি জরুরি সার্কুলার জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে দেশের সকল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের নিকট এই নির্দেশনা পাঠানো হয়।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, হজ নিবন্ধনের টাকা গ্রহণের সুবিধার্থে ২৫ ও ২৬ সেপ্টেম্বর (শুক্রবার ও শনিবার) হজের টাকা জমা নেয় এমন সব ব্যাংকের নির্দিষ্ট শাখাগুলো স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।
নির্দেশনা অনুযায়ী, শুক্রবার সংশ্লিষ্ট সব ব্যাংকের শাখা খোলা ছিল।
প্রসঙ্গত, পবিত্র হজ পালনে ইচ্ছুক নিবন্ধিত যাত্রীরা যেন ব্যাংকিং সময়ের সীমাবদ্ধতার কারণে কোনো ভোগান্তিতে না পড়েন, সেজন্যই ছুটির দিনে এই বিশেষ পরিষেবা চালু করা হয়েছে। হজের প্রাথমিক ও চূড়ান্ত নিবন্ধনের টাকা নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারি নিয়ম অনুযায়ী জমা দেওয়া বাধ্যতামূলক।