প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬ ২০:৫৩ পিএম
পুলিশ হেডকোয়ার্টার্সে সোমবার কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত হয়েছে। ফাইল ছবি
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত হয়েছে।
পুলিশ হেডকোয়ার্টার্সে সোমবার এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির।
এসময় ব্যাংকের কয়েকটি বিনিয়োগ প্রস্তাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে ব্যাংকের বিভিন্ন বিষয়ে নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি এ. কে. এম. আওলাদ হোসেন (অ্যাডমিন), অতিরিক্ত আইজি মো. আকরাম হোসেন, বিপিএম (সেবা) (ফাইন্যান্স), অতিরিক্ত আইজি খোন্দকার রফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম (ক্রাইম অ্যান্ড অপস), অতিরিক্ত আইজি সরদার নূরুল আমিন, বিপিএম (সেবা), অতিরিক্ত আইজি মো. আহসান হাবীব পলাশ, বিপিএম (সেবা), মহাপরিচালক, এসআরবি, অতিরিক্ত আইজি মো. কামরুল আহসান এবং ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার (বরিশাল রেঞ্জ) উপস্থিত ছিলেন।
এ ছাড়া ডিআইজি মো. আতিকুর রহমান, বিপিএম (ফাইন্যান্স), অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শরীফ উদ্দিন, অতিরিক্ত ডিআইজি আহম্মদ মুঈদ, বিপিএম (সেবা), বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট, অতিরিক্ত ডিআইজি খন্দকার শামিমা ইয়াছমিন (রিপেয়ার অ্যান্ড মেইট্যান্যান্স), ইন্সপেক্টর কামরুল হাসান তালুকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় অংশ নেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির স্বতন্ত্র পরিচালক ড. মো. মোর্শেদ হাসান খান, সৈয়দ রফিকুল হক ও মোহাম্মদ তফাজ্জল হোসেন, এফসিএ এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন। এ ছাড়া কোম্পানি সচিব সাইফুল আলম, এফসিএস সভায় উপস্থিত ছিলেন।