× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্রিন ফ্যাক্টরি ও আইসিটি খাতে সহজ শর্তে অর্থায়ন করবে মেঘনা ব্যাংক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ২০:৫২ পিএম

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক ও মেঘনা ব্যাংকের কর্মকর্তারা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক ও মেঘনা ব্যাংকের কর্মকর্তারা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গ্রিন ফ্যাক্টরি ও পরিবেশবান্ধব শিল্প এবং তথ্যপ্রযুক্তি (আইসিটি) খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের দুই পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে মেঘনা ব্যাংক পিএলসি।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের সঙ্গে এ দুটি চুক্তি স্বাক্ষরিত হয়।

এর মধ্যে গ্রিন ফ্যাক্টরি ও পরিবেশবান্ধব শিল্পের জন্য ১ হাজার কোটি টাকা এবং আইসিটি খাতের উন্নয়নে আরও ১ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল রয়েছে।

চুক্তির আওতায় বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন নীতিমালা অনুযায়ী যোগ্য পরিবেশবান্ধব কারখানা ও শিল্পপ্রতিষ্ঠান এবং আইসিটি খাতের সম্ভাবনাময় উদ্যোগে সহজ শর্তে অর্থায়ন করতে পারবে মেঘনা ব্যাংক।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মেঘনা ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ছাদেকুর রহমান, এসইভিপি ও এসএমই ব্যাংকিং প্রধান মোহাম্মদ সোহেল মিয়া এবং এসএমই ও এগ্রি ব্যাংকিং বিভাগের মোহাম্মদ হোসেন রাজু।

বাংলাদেশ ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ কে এম নুরুন্নবী ও অতিরিক্ত পরিচালক মো. তোহিদুল ইসলাম।

মেঘনা ব্যাংক জানিয়েছে, এ অংশীদারিত্ব পরিবেশবান্ধব উদ্যোগ, টেকসই অর্থায়ন ও আইসিটি খাতের প্রসারে ব্যাংকটির কার্যক্রম আরও জোরদার করবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা