× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেষ হলো ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ১৪:২৮ পিএম

আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরাতে (আইসিসিবি) শনিবার বৈচিত্র্যময় আয়োজন ও দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মেলাটি শেষ হয়। ফাইল ছবি

আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরাতে (আইসিসিবি) শনিবার বৈচিত্র্যময় আয়োজন ও দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মেলাটি শেষ হয়। ফাইল ছবি

আঞ্চলিক পর্যটন সংযোগ বৃদ্ধি এবং টেকসই পর্যটন উন্নয়নের প্রত্যয় নিয়ে ঢাকায় শেষ হলো তিন দিনব্যাপী ‘১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার (এটিএফ) ২০২৬’। 

আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরাতে (আইসিসিবি) গত ১৭ সেপ্টেম্বর শুরু হওয়া পর্যটন শিল্পের এই বৃহৎ মেলা শনিবার বৈচিত্র্যময় আয়োজন ও দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সফলভাবে সম্পন্ন হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সা চিং প্রু।

তিনি বলেন, “বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে বিশ্বমঞ্চে তুলে ধরতে আঞ্চলিক পর্যটন সংযোগের কোনো বিকল্প নেই। টেকসই ও পরিবেশবান্ধব পর্যটন ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে পারি”।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নাসের রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী।

মেলার সমাপনী মূল্যায়নে এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান ও ‘পর্যটন বিচিত্রা’র সম্পাদক মহিউদ্দিন হেলাল বলেন, “পর্যটন বিকশিত হয় অংশীদারিত্ব ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে। এবারের মেলা শুধু পর্যটন পণ্যের প্রদর্শনী ছিল না, এটি ছিল ব্যবসায়িক নেটওয়ার্কিং ও আঞ্চলিক সহযোগিতার একটি কার্যকর প্ল্যাটফর্ম”।

ফেয়ার ডিরেক্টর বোরহান উদ্দিন মেলা সফল করতে সহযোগিতাকারী সকল অংশীজন, প্রদর্শক ও গণমাধ্যমকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এবারের মেলায় দেশী-বিদেশী ট্যুর অপারেটর, এয়ারলাইন্স, হোটেল ও রিসোর্টগুলোর দেওয়া আকর্ষণীয় ট্যুর প্যাকেজ ও বিমান টিকিটে বিশেষ ছাড় দর্শনার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। মেলা চলাকালীন বিভিন্ন বিটুবি (B2B) সভা, প্যানেল আলোচনা এবং সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।

আয়োজনের মূল পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ ছাড়া প্লাটিনাম পার্টনার ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট, কো-স্পন্সর ছুটি গ্রুপ, হসপিটালিটি পার্টনার ক্রাউন প্লাজা ঢাকা গুলশান, ইনভেস্টমেন্ট পার্টনার ভাইয়া হোটেলস এবং অ্যাগ্রো ট্যুরিজম পার্টনার সুখের খামারসহ অন্যান্য সহযোগী প্রতিষ্ঠান মেলা আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সমাপনী অনুষ্ঠানেই আগামী বছরের ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর ঢাকায় পরবর্তী ‘১৪তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার’ আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা