× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চামড়া খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের স্কিম থেকে ঋণ দেবে আইএফআইসি ব্যাংক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৮:২০ পিএম

চামড়া খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের স্কিম থেকে ঋণ দেবে আইএফআইসি ব্যাংক। ছবি: সংগৃহীত

চামড়া খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের স্কিম থেকে ঋণ দেবে আইএফআইসি ব্যাংক। ছবি: সংগৃহীত

দেশের চামড়া ও চামড়াজাত শিল্পের উন্নয়ন, পরিবেশবান্ধব উৎপাদন নিশ্চিত করা এবং রপ্তানি সক্ষমতা বাড়াতে ২ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন স্কিম গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এই স্কিমের আওতায় ট্যানারি ও চামড়াজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের পাশাপাশি সংশ্লিষ্ট সহায়ক শিল্পে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ৩০ কোটি টাকা পর্যন্ত ঋণ প্রদান করবে আইএফআইসি ব্যাংক।

এ উপলক্ষে বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রাক-অর্থায়ন স্কিম বিতরণসংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমানের উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন কেন্দ্রীয় ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মো. জবদুল ইসলাম এবং আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মজিবুর রহমান শেখসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা