× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পর্যটন খাতের জিডিপি অবদান ৮-৯ শতাংশে উন্নীত করতে চায় সরকার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২৩ পিএম

বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (আইসিসিবি) বৃহস্পতিবার সকালে ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬ এর উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত। ফাইল ছবি

বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (আইসিসিবি) বৃহস্পতিবার সকালে ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬ এর উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত। ফাইল ছবি

দেশের পর্যটন খাতকে জাতীয় অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬’। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, পর্যটন খাতের জিডিপি অবদান বর্তমানের ২-৩ শতাংশ থেকে বাড়িয়ে ৮-৯ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।

বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (আইসিসিবি) বৃহস্পতিবার সকালে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত।

রাজনৈতিক অঙ্গীকার ও মেগা মাস্টার প্ল্যান

উদ্বোধনী বক্তব্যে পর্যটন মন্ত্রী বলেন, “বিগত ২০ বছরে পর্যটন খাতে কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি। বর্তমান সরকার পর্যটন খাতকে অর্থনৈতিক বৈচিত্র্য, কর্মসংস্থান সৃষ্টি ও আঞ্চলিক ভারসাম্যপূর্ণ উন্নয়নের অ্যাজেন্ডায় অন্তর্ভুক্ত করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এ খাতে নতুন উদ্যমে কাজ শুরু হয়েছে”।

২০২৬ সালের নির্বাচনি ইশতেহারকে সরকারের রাজনৈতিক অঙ্গীকার উল্লেখ করে তিনি বলেন, “পর্যটন উন্নয়ন কেবল প্রশাসনিক অগ্রাধিকার নয়, এটি একটি বড় রাজনৈতিক প্রতিশ্রুতি”।

তিনি জানান, দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণ চিহ্নিত করে একটি সমন্বিত 'ট্যুরিজম মাস্টার প্ল্যান' তৈরি করা হচ্ছে। এ ছাড়া কক্সবাজারকে আঞ্চলিক পর্যটন হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। নতুন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর তৈরির অন্যতম উদ্দেশ্য হলো আউটবাউন্ড ও ইনবাউন্ড পর্যটকদের আকৃষ্ট করা। নতুন পর্যটন নীতিতে বেসরকারি বিনিয়োগ ও পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

মেলায় ১০ দেশের ২০০ প্রতিষ্ঠান

এবারের এশিয়ান ট্যুরিজম ফেয়ারে ১০টি দেশের ২০০টিরও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। মেলার প্রায় ৩০০টি স্টলে দেশি-বিদেশি পর্যটন পণ্য, সেবা ও নতুন বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরা হচ্ছে। এ মেলাকে কেবল প্রদর্শনী নয়, বরং আঞ্চলিক সহযোগিতা, ব্যবসা, বিনিয়োগ ও সাংস্কৃতিক বিনিময়ের এক বড় প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বিপুল সম্ভাবনা ও বেসরকারি খাতকে আহ্বান

বাংলাদেশের পর্যটন সম্পদের বর্ণনা দিয়ে মন্ত্রী বলেন, “সুন্দরবন, কক্সবাজারের দীর্ঘতম সমুদ্র সৈকত, পার্বত্য অঞ্চলের পাহাড়-হ্রদ, সিলেটের চা বাগান ও অনন্য প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যকে একটি পরিকল্পিত, টেকসই ও আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক শিল্পে রূপান্তর করা এখন সময়ের দাবি”।

তিনি পর্যটন খাতের বিকাশে সরকারি ও বেসরকারি খাতের যৌথ অঙ্গীকারের ওপর জোর দেন এবং উদ্ভাবনী ও সাশ্রয়ী ধারণা নিয়ে এগিয়ে আসার জন্য সব স্টেকহোল্ডারকে আহ্বান জানান। 

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন কূটনৈতিক মিশনের প্রতিনিধি, পর্যটন শিল্পের উদ্যোক্তা, উন্নয়ন সহযোগী, দেশি-বিদেশি বিনিয়োগকারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা