× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের ঢাকা বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪৬ পিএম

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪৭ পিএম

সম্মেলনটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সম্মেলনটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ বি-৯৮৫)-এর উদ্যোগে ঢাকা বিভাগীয় সম্মেলন-২০২৬ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

ঢাকার মিরপুরে বুধবার ব্যাংকের স্টাফ কলেজ মিলনায়তনে এ সম্মেলন ও কর্মসূচির আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি স্টাফ কলেজ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

সিবিএ সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, শ্রমিক দল নেতা ফিরোজুজ্জামান মামুন মোল্লা এবং ব্যাংকের ঢাকা বিভাগের মহাব্যবস্থাপক গোলাম মো. আরিফ।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অফিসার্স কল্যাণ সমিতির প্রধান সমন্বয়ক ও ডিজিএম মো. জাহিদ হোসেন, আহ্বায়ক সৈয়দ লিয়াকত হোসেন ও সাধারণ সম্পাদক নূরে আলম শাওন।

সম্মেলনে সিবিএর সাংগঠনিক কার্যক্রম জোরদার, কর্মচারীদের ন্যায্য অধিকার রক্ষা এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা