× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এনসিসি ব্যাংকের ১২তম বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ২০:১৮ পিএম

ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুন নেওয়াজ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভাইস-চেয়ারম্যান আবদুস সালাম এবং পরিচালকবৃন্দের মধ্যে নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, মো. মঈনুদ্দিন, মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, প্রাক্তন ভাইস-চেয়ারম্যান তানজিনা আলী, সৈয়দ আসিফ নিজাম উদ্দীন, শামিমা নেওয়াজ, মোরশেদুল আলম চাকলাদার ও নাহিদ বানু অংশ নেন। ফাইল ছবি

ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুন নেওয়াজ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভাইস-চেয়ারম্যান আবদুস সালাম এবং পরিচালকবৃন্দের মধ্যে নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, মো. মঈনুদ্দিন, মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, প্রাক্তন ভাইস-চেয়ারম্যান তানজিনা আলী, সৈয়দ আসিফ নিজাম উদ্দীন, শামিমা নেওয়াজ, মোরশেদুল আলম চাকলাদার ও নাহিদ বানু অংশ নেন। ফাইল ছবি

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক)-এর ১২তম বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত এ সভায় ব্যাংকের সংঘবিধির ধারা ১০৮(১) সংশোধনের প্রস্তাব অনুমোদন করেন শেয়ারহোল্ডাররা।

ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুন নেওয়াজ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভাইস-চেয়ারম্যান আবদুস সালাম এবং পরিচালকবৃন্দের মধ্যে নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, মো. মঈনুদ্দিন, মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, প্রাক্তন ভাইস-চেয়ারম্যান তানজিনা আলী, সৈয়দ আসিফ নিজাম উদ্দীন, শামিমা নেওয়াজ, মোরশেদুল আলম চাকলাদার ও নাহিদ বানু অংশ নেন। এ ছাড়া স্বতন্ত্র পরিচালক মীর সাজেদ উল বাসার এফসিএ ডিজিটাল প্ল্যাটফর্মে সভায় যুক্ত ছিলেন।


সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম ও মো. জাকির আনাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান এফসিএ ও মো. হাবিবুর রহমান এবং কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মো. নজরুল ইসলাম চৌধুরী এফসিএস উপস্থিত ছিলেন। পাশাপাশি ব্যাংকের শেয়ারহোল্ডাররা অনলাইনে সভায় যুক্ত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সভায় চেয়ারম্যান মোহাম্মদ নূরুন নেওয়াজ সেলিম বলেন, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা ও পরামর্শের ভিত্তিতে সংঘবিধির সংশ্লিষ্ট ধারা সংশোধনের উদ্যোগ ব্যাংকের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যথাযথ আইনি পরামর্শের ভিত্তিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

অন্যদিকে, ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন তার বক্তব্যে শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। একই সঙ্গে ব্যাংকিং খাতে এনসিসি ব্যাংকের অগ্রযাত্রা ও বিভিন্ন কার্যক্রমের দিক তুলে ধরেন।

ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় শেয়ারহোল্ডারদের অংশগ্রহণ ও ভোটদানের মাধ্যমে সংঘবিধির ধারা ১০৮(১) সংশোধনের প্রস্তাবটি অনুমোদিত হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা