× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্রাহকসেবা উন্নয়নে ডাচ্-বাংলা ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের কনক্লেভ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৫:২৮ পিএম

চট্টগ্রামের একটি হোটেলে হাইব্রিড মডেলে ডাচ্-বাংলা ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের শাখাসমূহকে নিয়ে কনক্লেভ অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রামের একটি হোটেলে হাইব্রিড মডেলে ডাচ্-বাংলা ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের শাখাসমূহকে নিয়ে কনক্লেভ অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাহকসেবার মানোন্নয়ন ও কৌশলগত লক্ষ্য অর্জনের প্রত্যয়ে ডাচ্-বাংলা ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের শাখাসমূহকে নিয়ে ‘স্ট্র্যাটেজিক কনক্লেভ’ অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রামের একটি হোটেলে হাইব্রিড মডেলে ১২ সেপ্টেম্বর এ কনক্লেভ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহতেশামুল হক খান।

তিনি বলেন, গ্রাহকদের জন্য ‘বেস্ট সলিউশন পার্টনার’ তথা ‘বিশ্বস্ত সহযোগী’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে ডাচ্-বাংলা ব্যাংক ধারাবাহিক কৌশল গ্রহণ করে চলেছে।

ব্যাংকের অবস্থান আরও শক্তিশালী করতে সবাইকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, গ্রাহকসেবায় উৎকর্ষ অর্জনে গ্রাহকদের প্রতি যত্নশীল মনোভাব বজায় রাখা অত্যন্ত জরুরি।

কনক্লেভে চট্টগ্রাম অঞ্চলের শাখা ব্যবস্থাপকরা নিজ নিজ এলাকার ব্যবসার সার্বিক পর্যালোচনা ও ভবিষ্যৎ কৌশল তুলে ধরেন। একই সঙ্গে উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন।

পরে ব্যাংকের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা ব্যবসায়িক লক্ষ্য ও গ্রাহকসেবার মানোন্নয়ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়।

অনুষ্ঠানে বিভিন্ন শাখা ও উপশাখার কর্মকর্তাদের পাশাপাশি রকেট, এজেন্ট ব্যাংকিংয়ের আঞ্চলিক প্রধান এবং এডিসি সুপারভাইজাররা অনলাইনে যুক্ত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা