× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশে এআই প্ল্যাটফর্ম অ্যাডজোইকের যাত্রা শুরু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬ ২২:০৮ পিএম

বনানীর লেকশোর হোটেলে বৃহস্পতিবার আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘অ্যাডজোইক’-এর উদ্বোধন করা হয়। ফাইল ছবি

বনানীর লেকশোর হোটেলে বৃহস্পতিবার আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘অ্যাডজোইক’-এর উদ্বোধন করা হয়। ফাইল ছবি

দেশের বিজ্ঞাপনী বাজার ও ডিজিটাল বিপণনে নতুন সম্ভাবনার দ্বার খুলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত প্রোগ্রামেটিক এড বাইং প্ল্যাটফর্ম ‘অ্যাডজোইক’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

বনানীর লেকশোর হোটেলে বৃহস্পতিবার আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্ল্যাটফর্মটির উদ্বোধন করা হয়। একই অনুষ্ঠানে সেলস ইন্টেলিজেন্স ও ডিজিটাল মার্কেটিংকে সমন্বিত করতে ইনফ্লুয়েন্সার মার্কেটিং প্ল্যাটফর্ম ‘আম্ব্রেলাএক্স’-এর সমন্বিত ইকোসিস্টেমও উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অ্যাডজোইকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জয়ন্ত চ্যাটার্জী। তিনি বলেন, “প্রচলিত পদ্ধতিতে অনুমাননির্ভর বিজ্ঞাপন পরিচালনার কারণে উদ্যোক্তা ও ব্র্যান্ডগুলোর বিপুল অর্থ ও সময় অপচয় হয়। ডিএসেলসের ডেটা ও সেলস ইন্টেলিজেন্সের ভিত্তিতে তৈরি অ্যাডজোইক সঠিক ডেটা ব্যবহারের মাধ্যমে কম খরচে কাঙ্ক্ষিত ক্রেতার কাছে ব্র্যান্ডকে পৌঁছে দিতে সহায়তা করবে”।

অ্যাডজোইকের প্রযুক্তিগত কৌশল ও কার্যক্রম তুলে ধরেন প্রতিষ্ঠানটির চিফ টেকনোলজি অফিসার (সিটিও) টিপু আরবিদ। তিনি জানান, অ্যাডজোইক কোনো সাধারণ সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন ব্যবস্থাপনা টুল নয়; এটি একটি ডিমান্ড-সাইড প্ল্যাটফর্ম (ডিএসপি)। তৃতীয় পক্ষের কুকির ওপর নির্ভরতা ছাড়াই প্ল্যাটফর্মটি বিজ্ঞাপন প্রদর্শনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে।

তার ভাষ্য অনুযায়ী, অ্যাডজোইকের প্রযুক্তি ১০ মিলিসেকেন্ডের কম সময়ে বিজ্ঞাপনসংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা রাখে এবং প্রায় ১০০ মিলিসেকেন্ডের ডিজিটাল নিলাম প্রক্রিয়ার মাধ্যমে তুলনামূলক কম খরচে উপযুক্ত বিজ্ঞাপন প্রদর্শনের লক্ষ্য নিয়ে কাজ করে।

অনুষ্ঠানে আনুষ্ঠানিক কাউন্টডাউন ও প্ল্যাটফর্মের উদ্বোধন করেন অ্যাডজোইকের প্রধান নির্বাহী কর্মকর্তা জয়ন্ত চ্যাটার্জী, ব্যবস্থাপনা পরিচালক কে. এম. আমিনুর রহমান এবং চিফ টেকনোলজি অফিসার টিপু আরবিদ।

অনুষ্ঠানের শেষ পর্বে ধন্যবাদ জ্ঞাপন করেন কে. এম. আমিনুর রহমান। তিনি বিজ্ঞাপনী সংস্থা, পাবলিশার ও ব্র্যান্ডগুলোকে নতুন এই এআইনির্ভর ইকোসিস্টেমের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, প্রযুক্তি প্রতিষ্ঠান ডিএসেলসের ছাতার নিচে গড়ে ওঠা অ্যাডজোইক ও আম্ব্রেলাএক্স যৌথভাবে ডিজিটাল প্রোগ্রামেটিক বিজ্ঞাপন, ইনফ্লুয়েন্সার মার্কেটিং এবং সেলস অটোমেশনকে একটি সমন্বিত স্মার্ট ড্যাশবোর্ডে নিয়ে আসছে। এর মাধ্যমে বাংলাদেশসহ এশিয়ার ডিজিটাল ব্যবসা ও বিপণন ব্যবস্থায় নতুন ধরনের প্রযুক্তিনির্ভর পরিবর্তন আনার লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা