× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওটিস এলিভেটর ও সাংহাই ফুজি নিয়ে এলিভেটর বাজারে রিমের নতুন যাত্রা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪৭ পিএম

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬ ১৪:০৪ পিএম

ওটিস এলিভেটর ও সাংহাই ফুজির অনুমোদিত পরিবেশক হিসেবে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত দুটি ব্র্যান্ডকে একই প্ল্যাটফর্মের আওতায় এনেছে রিম ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এলিভেটরস লিমিটেড। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ওটিস এলিভেটর ও সাংহাই ফুজির অনুমোদিত পরিবেশক হিসেবে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত দুটি ব্র্যান্ডকে একই প্ল্যাটফর্মের আওতায় এনেছে রিম ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এলিভেটরস লিমিটেড। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশের এলিভেটর শিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের লক্ষ্যে যাত্রা শুরু করেছে রিম ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এলিভেটরস লিমিটেড।

ওটিস এলিভেটর ও সাংহাই ফুজির অনুমোদিত পরিবেশক হিসেবে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত দুটি ব্র্যান্ডকে একই প্ল্যাটফর্মের আওতায় এনেছে।

৯ সেপ্টেম্বর এ-সংক্রান্ত চুক্তিতে রিম গ্রুপের পক্ষে গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়দুল হক সরকার এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসির আরাফাত খান আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের ৬৪টি জেলায় সেবা দেওয়ার সক্ষমতা নিয়ে রিম দ্রুত এলিভেটর সরবরাহ, পেশাদার স্থাপন ও কমিশনিং, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে কাজ করছে।

রিমের জন্য এ উদ্যোগের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো বাংলাদেশে প্রথমবারের মতো ওটিস জেন-৩™ সিরিজ নিয়ে আসা।

এর মাধ্যমে উন্নত আন্তর্জাতিক এলিভেটর প্রযুক্তি দেশে পৌঁছে দেওয়ার অঙ্গীকার আরও জোরালো হয়েছে।

প্রতিষ্ঠানটির দক্ষ ও অভিজ্ঞ টেকনিক্যাল টিম নিরাপত্তা, কর্মদক্ষতা ও দীর্ঘমেয়াদি নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে কাজ করছে। 

আন্তর্জাতিক ব্র্যান্ড, প্রযুক্তিগত দক্ষতা ও দেশব্যাপী বিক্রয়োত্তর সেবার সমন্বয়ে বাংলাদেশের এলিভেটর শিল্পে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্য রিমের।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা