× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে কমিউনিটি ব্যাংক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ২০:২৩ পিএম

 বাংলাদেশ ব্যাংক ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশের মধ্যে মঙ্গলবার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংক ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশের মধ্যে মঙ্গলবার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ফাইল ছবি

কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের উদ্যোক্তাদের চলতি মূলধন অর্থায়নের সুযোগ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে অংশ নিয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।

এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশের মধ্যে একটি অংশগ্রহণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের মঙ্গলবার এ.এন. হামিদুল্লাহ কনফারেন্স কক্ষে এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিসুর রহমান। বাংলাদেশ ব্যাংকের পক্ষে এসএমইএসপিডি বিভাগের পরিচালক মো. জবদুল ইসলাম এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পক্ষে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় কমিউনিটি ব্যাংকের এসএমই অ্যান্ড অ্যাগ্রিকালচার ডিভিশনের শরীফ হাসান মামুন এবং বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি বিভাগের নির্বাহী পরিচালক নাহিদ রহমান, অতিরিক্ত পরিচালক শাহানাজ পারভীনসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের আওতায় সিএমএসএমই খাতে প্রয়োজনীয় চলতি মূলধন ঋণ বা বিনিয়োগ সরবরাহের লক্ষ্যে এ পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হয়েছে। এর মাধ্যমে সক্ষম প্রতিষ্ঠানগুলোকে উৎপাদন, সেবা ও ব্যবসায়িক কার্যক্রম পূর্ণমাত্রায় পরিচালনায় সহায়তা দেওয়ার পাশাপাশি দেশে প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করার লক্ষ্য নেওয়া হয়েছে।

স্কিমের আওতায় সাধারণভাবে সচল রয়েছে, কিন্তু পর্যাপ্ত চলতি মূলধনের অভাবে পূর্ণ সক্ষমতায় উৎপাদন, সেবা বা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারছে না- এমন সিএমএসএমই প্রতিষ্ঠান অর্থায়ন সুবিধা পাবে। এ ক্ষেত্রে সুদের হার নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৯ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের এ পুনঃঅর্থায়ন স্কিমে কমিউনিটি ব্যাংকের অংশগ্রহণের ফলে সিএমএসএমই খাতে অর্থায়নের সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। ব্যাংকটির এ অংশগ্রহণ সিএমএসএমই খাতের উন্নয়ন, আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণ এবং দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে কমিউনিটি ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন বলেও জানানো হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা