× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাণিজ্য অর্থায়নে সহযোগিতায় আইটিএফসির সঙ্গে সিটি ব্যাংকের বৈঠক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১৯:০৮ পিএম

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১৯:০৯ পিএম

সম্প্রতি আইটিএফসি শীর্ষ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে সিটি ব্যাংক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সম্প্রতি আইটিএফসি শীর্ষ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে সিটি ব্যাংক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাণিজ্য অর্থায়নে সহযোগিতা আরও বাড়ানোর লক্ষ্যে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি) গ্রুপের সদস্য প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশনের (আইটিএফসি) শীর্ষ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে সিটি ব্যাংক।

সম্প্রতি সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

আইটিএফসির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী আদিব ইউসুফ আল আমা। এ সময় আইটিএফসির অন্যান্য শীর্ষ প্রতিনিধিও উপস্থিত ছিলেন।

সিটি ব্যাংকের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন। ব্যাংকের ব্যবস্থাপনা দলের অন্যান্য শীর্ষ কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।

সিটি ব্যাংক ২০১৯ সাল থেকে আইটিএফসির সঙ্গে শক্তিশালী ও ফলপ্রসূ সম্পর্ক বজায় রেখে চলেছে। বর্তমানে আইটিএফসির সঙ্গে ব্যাংকটির চার কোটি মার্কিন ডলারের একটি মুরাবাহা অর্থায়ন সুবিধা চালু রয়েছে।

এর মধ্যে এক কোটি মার্কিন ডলারের একটি সিন্ডিকেটেড সুবিধাও অন্তর্ভুক্ত রয়েছে।

এই অর্থায়ন সুবিধা সিটি ব্যাংকের বাণিজ্য অর্থায়ন কার্যক্রমে সহায়তা করছে। একই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছে ব্যাংকটি।

বৈঠকে সিটি ব্যাংক পিএলসি ও আইটিএফসির মধ্যকার কৌশলগত অংশীদারিত্ব পুনর্ব্যক্ত করা হয়।

এ ছাড়া রপ্তানি অর্থায়ন, পরিবেশবান্ধব অর্থায়ন এবং অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) সদস্য দেশগুলোর মধ্যে আন্তঃ-ওআইসি বাণিজ্য লেনদেন সম্প্রসারণের সুযোগ নিয়ে আলোচনা করেন উভয় পক্ষ।

সিটি ব্যাংকের মতে, উচ্চপর্যায়ের এ বৈঠক শরিয়াহসম্মত বাণিজ্য অর্থায়ন সমাধান আরও সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এর মাধ্যমে বাংলাদেশের প্রধান বাণিজ্য খাতগুলোকে সহায়তা, আন্তর্জাতিক বাণিজ্য সংযোগ জোরদার এবং দেশের বৃহত্তর অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখার সুযোগ তৈরি হবে বলেও মনে করে ব্যাংকটি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা