বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দেশের রপ্তানি বহুমুখীকরণে বাংলাদেশ ব্যাংকের ৩ হাজার কোটি টাকার ‘এক্সপোর্ট ডাইভারসিফিকেশন রিফাইন্যান্স স্কিমে’ অংশ নিয়েছে ট্রাস্ট ব্যাংক পিএলসি।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের সঙ্গে অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংকটি।
বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের উদ্যোগে চালু হওয়া এ পুনঃঅর্থায়ন স্কিমের মূল লক্ষ্য দেশের রপ্তানিতে তৈরি পোশাক (আরএমজি) খাতের ওপর অতিরিক্ত নির্ভরতা কমানো এবং রপ্তানি বহুমুখীকরণে উৎসাহ দেওয়া।
বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ. কে. এম. নুরুন্নবী এবং ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আহসান জামান চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক আবু আলম ও যুগ্ম পরিচালক সজীব কুমার দাস উপস্থিত ছিলেন।
এ ছাড়া ট্রাস্ট ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিআরএম ডিভিশনের প্রধান এ.বি.এম. মিজানুর রহমানও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।