× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিত্যপণ্যে ছাড় ও ইলিশ উৎসব: সেপ্টেম্বরজুড়ে স্বপ্নের বিশেষ আয়োজন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৫২ পিএম

ছবি: স্বপ্ন

ছবি: স্বপ্ন

দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে যখন বাড়তি দাম নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ বাড়ছে, তখন ক্রেতাদের জন্য স্বস্তির খবর নিয়ে এসেছে রিটেইল চেইনশপ ‘স্বপ্ন’। প্রতিষ্ঠানটির ১ হাজার ১টি আউটলেটের মাইলফলক অতিক্রম উপলক্ষে সেপ্টেম্বর মাসজুড়ে বিশেষ অফার, সাশ্রয়ী মূল্য এবং ইলিশ উৎসবের আয়োজন করা হয়েছে।

১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে পুরো মাসজুড়ে চলবে এই আয়োজন। দৈনন্দিন প্রয়োজনীয় বিভিন্ন পণ্যে বিশেষ মূল্যছাড়ের পাশাপাশি ক্রেতাদের জন্য থাকবে নানা আকর্ষণীয় অফার। 

বাঙালির খাবারের আয়োজনে ইলিশ মানেই ভিন্ন এক অনুভূতি। আর ইলিশের মৌসুমকে কেন্দ্র করেই  আয়োজিত হয়েছে ইলিশ উৎসব। স্বপ্নের বিশেষ কর্নারে পাওয়া যাবে বিভিন্ন আকারের ইলিশের পাশাপাশি নানা ধরনের দেশি মাছ ও সামুদ্রিক মাছের সমাহার।

কথায় বলে, মাছে-ভাতে বাঙালি। মাছপ্রেমীদের জন্য স্বপ্নে থাকছে এক ছাদের নিচে পছন্দের নানা মাছ বেছে নেওয়ার দারুণ সুযোগ।

উৎসবের আমেজের পাশাপাশি ক্রেতাদের বাজেট যাতে উৎসবে বাধা না হতে পারে সেজন্যে থাকবে রকমারি ছাড়।প্রতিদিনের বাজার যেন হয় স্বস্তিদায়ক। চাল, ডাল, তেল, আটা, দুধসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্যে বিশেষ অফারের মাধ্যমে ক্রেতাদের মাসিক বাজার খরচে কিছুটা সাশ্রয়ের সুযোগ দিতে চায় প্রতিষ্ঠানটি।

প্রয়োজনীয় পণ্যের সরবরাহ, এবং সাশ্রয়ী মূল্যের সমন্বয়ে উৎসব যেন হয় সত্যিকারের আনন্দের উপলক্ষ, এমনটাই প্রত্যাশা প্রতিষ্ঠানটির।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা