× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ১৮:০০ পিএম

এলপিজি সিলিন্ডার। ছবি: সংগৃহীত

এলপিজি সিলিন্ডার। ছবি: সংগৃহীত

গ্যাসের সংকটের মধ্যে সেপ্টেম্বরের জন্য লিফায়েড পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

ঘোষিত নতুন দাম কেজি প্রতি ১ টাকা ৩ পয়সা দাম কমানো হয়েছে। এতে সবচেয়ে ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫৮৫ নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১ হাজার ৫৯৮ টাকা। বুধবার সন্ধ্যা ৬টা থেকে নতুন দর কার্যকর হয়েছে।

জুলাইয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫২৮ টাকা। আগস্টে এক লাফে ৭০ টাকা বাড়ার পর চলতি মাসে সামান্য কমলেও জুলাইয়ের তুলনায় ভোক্তাকে এখনও সিলিন্ডারপ্রতি ৫৭ টাকা বেশি গুনতে হচ্ছে।

পাইপলাইনের গ্যাস সংকটে রান্নার জন্য এলপিজির ওপর মানুষের নির্ভরতা বাড়ায় এই মূল্যের ওঠানামা সরাসরি প্রভাব ফেলছে মধ্যবিত্তের বাজেটে।

বিইআরসি জানায়, সেপ্টেম্বর মাসের জন্য সৌদি আরামকো ঘোষিত প্রোপেন ও বিউটেনের অনুপাত (৩৫:৬৫) অনুযায়ী গড় সৌদি সিপি (কার্গো মূল্য) দাঁড়িয়েছে প্রতি টন ৬৪৭ দশমিক ৭৫ ডলার। এর সঙ্গে জাহাজভাড়া, ব্যবসায়ীদের প্রিমিয়াম এবং প্রতি ডলারের গড় বিনিময় হার ১২৩ টাকা ৩০ পয়সা হিসাব করে এলপিজির দাম সমন্বয় করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, অন্যান্য সিলিন্ডারের মধ্যে ৫.৫ কেজি ৭২৭ টাকা, ১২.৫ কেজি ১,৬৫২ টাকা, ১৫ কেজি ১,৯৮২ টাকা, ১৬ কেজি ২,১১৩ টাকা, ১৮ কেজি ২,৩৭৮ টাকা, ২০ কেজি ২,৬৪২ টাকা, ২২ কেজি ২,৯০৭ টাকা, ২৫ কেজি ৩,৩০৩ টাকা, ৩০ কেজি ৩,৯৬৪ টাকা, ৩৩ কেজি ৪,৩৬০ টাকা, ৩৫ কেজি ৪,৬২৪ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডার ৫,৯৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দাম প্রতি লিটারে কমে দাঁড়িয়েছে ৭৩ টাকা ৯ পয়সা। এছাড়া রেটিকুলেটেড এলপিজি প্রতি কেজি ১২৮ টাকা ৩৭ পয়সা করা হয়েছে। তবে সরকারি কোম্পানির ১২.৫ কেজির সিলিন্ডারের দাম আগের মতোই ৭৭৬ টাকা ৯৩ পয়সা অপরিবর্তিত রয়েছে।

২০২১ সালের এপ্রিল থেকে আন্তর্জাতিক বাজারের প্রোপেন ও বিউটেনের দর (সৌদি সিপি) এবং ডলারের বিনিময় হারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। তবে বাজারে নির্ধারিত দামে এলপিজি না পাওয়ার অভিযোগ দীর্ঘদিনের।

এ বিষয়ে আদেশ পুনর্ব্যক্ত করে কমিশন জানিয়েছে- মজুত, বোতলজাতকরণ, পরিবেশক বা খুচরা- কোনো পর্যায়ই নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নেওয়া যাবে না।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা