× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পতনে নাকাল পুঁজিবাজার, লেনদেন নামল ৪০০ কোটি টাকার ঘরে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬ ১৭:২৬ পিএম

প্রতীকী ছবি/এআই

প্রতীকী ছবি/এআই

টানা দরপতনে নাকাল দেশের পুঁজিবাজার। আগের কার্যদিবসের বড় পতনের পরও ঘুরে দাঁড়াতে পারেনি দেশের পুঁজিবাজার। 

সোমবারও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। দিন শেষে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার পাশাপাশি মূল্য সূচক কমেছে। সেই সঙ্গে ডিএসইতে লেনদেন কমে ৪০০ কোটি টাকার ঘরে নেমেছে। 

বাজারের এমন পতনে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে। বিশেষ করে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর কমায় বিক্রির চাপের চিত্রই স্পষ্ট হয়েছে। বাজারের সাম্প্রতিক তথ্যে দেখা যাচ্ছে, আগস্টের মাঝামাঝি সময় থেকেই সূচক ধারাবাহিকভাবে নিম্নমুখী ছিল। ১১ আগস্ট ডিএসইর প্রধান সূচক ৫ হাজার ৯০৩ পয়েন্টের ওপরে থাকলেও পরে তা ৫ হাজার ৬০০ পয়েন্টের নিচে নেমে এসেছে।

সোমবার দিনের লেনদেন শেষে ডিএসই সব খাত মিলে ১২৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে ১৯২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। আর ৬৯টির দাম অপরিবর্তিত রয়েছে।

দাম কমার তালিকা বড় হওয়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৬ পয়েন্ট কমে ৫ হাজার ৫৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে। মূল্যসূচক কমার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৪৭৭ কোটি ২২ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৫১৮ কোটি ৩ লাখ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ৪০ কোটি ৮১ লাখ টাকা।

অপর পুঁজিবাজার সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২০২টি প্রতিষ্ঠানের মধ্যে ৬১টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ১১৩টির দাম কমেছে এবং ২৮টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ২১ পয়েন্ট। লেনদেন হয়েছে ১৬ কোটি ৮৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১১ কোটি ১ লাখ টাকা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা