× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কৌশলগত সহযোগিতার কাঠামো প্রতিষ্ঠায় এমওইউতে সই বিএমসিসিআই ও মেটামরফোসিসের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ ২২:০৮ পিএম

আপডেট : ২৯ আগস্ট ২০২৬ ২২:০৯ পিএম

শেরাটন ঢাকার বলরুমে শনিবার বিএমসিসিআই আয়োজিত এক অনুষ্ঠানে মেটামরফোসিসের সঙ্গে চেম্বারের সমঝোতা স্মারক সই হয়। ছবি: মেটামরফোসিস

শেরাটন ঢাকার বলরুমে শনিবার বিএমসিসিআই আয়োজিত এক অনুষ্ঠানে মেটামরফোসিসের সঙ্গে চেম্বারের সমঝোতা স্মারক সই হয়। ছবি: মেটামরফোসিস

এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) ও ব্যবসায়িক প্রযুক্তি সমাধানের ক্ষেত্রে কৌশলগত সহযোগিতার কাঠামো প্রতিষ্ঠায় শনিবার একটি সমঝোতা স্মারকে (এমওইউ) সই করেছে বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) ও বাংলাদেশের শীর্ষস্থানীয় অফিশিয়াল ওডু পার্টনার মেটামরফোসিস লিমিটেড।  

শেরাটন ঢাকার বলরুমে বিএমসিসিআই আয়োজিত ‘Towards a Stronger Bangladesh-Malaysia Partnership’ (বাংলাদেশ-মালয়েশিয়া শক্তিশালী অংশীদারত্বের পথে) শীর্ষক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক সই হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার শুহাদা ওসমান। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) প্রশাসক মো. ফজলুল হক।

এমওইউ অনুযায়ী, মেটামরফোসিস লিমিটেড বিএমসিসিআই এবং এর সদস্য প্রতিষ্ঠানগুলোর এন্টারপ্রাইজ ব্যবস্থাপনা আধুনিকায়নে সহায়তা করবে। 

সহযোগিতার নানা ক্ষেত্র

১. অ্যাকাউন্টিং, ইনভেন্টরি, ক্রয়, বিক্রয় ও পয়েন্ট অব সেল (পিওএস) ব্যবস্থাসহ ওডু ইআরপি বাস্তবায়ন

২. ব্যবসায়িক প্রক্রিয়া বিশ্লেষণ ও পুনর্বিন্যাস

৩. কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমৃদ্ধ রিপোর্টিং ও বিজনেস ইন্টেলিজেন্সসহ অর্থ, ইনভেন্টরি ও পরিচালন সমাধান

৪. কর্মভিত্তিক প্রশিক্ষণ, ট্রেইন দ্য ট্রেইনার কর্মসূচি ও উদ্যোক্তাদের জন্য এআই সাক্ষরতা 

৫. কারিগরি সহায়তা, রক্ষণাবেক্ষণ ও সিস্টেম অপটিমাইজেশন

শেরাটন ঢাকার বলরুমে শনিবার বিএমসিসিআই আয়োজিত এক অনুষ্ঠানে মেটামরফোসিসের সঙ্গে চেম্বারের সমঝোতা স্মারক সই হয়। ছবি: মেটামরফোসিস 

অংশীদারত্বের একটি গুরুত্বপূর্ণ দিক হলো বিএমসিসিআই সদস্যদের জন্য ওডু ইআরপি বাস্তবায়ন সেবায় ১০ শতাংশ অগ্রাধিকারমূলক ছাড় দেওয়ার নীতিগত সিদ্ধান্ত। নির্ধারিত শর্ত সাপেক্ষে এ সুবিধা কার্যকর থাকবে, যাতে চেম্বারের সদস্য প্রতিষ্ঠানগুলো সুলভ মূল্যে পেশাদার ইআরপি ও ব্যবসায়িক প্রযুক্তি সেবা পেতে পারে।

সমঝোতা স্মারকের বিষয়ে মেটামরফোসিস লিমিটেডের সহপ্রতিষ্ঠাতা ও চিফ অপারেটিং অফিসার সাদিক মোহাম্মদ আলম বলেন, “বিএমসিসিআইয়ের ইআরপি ও ডিজিটাল রূপান্তর অংশীদার হিসেবে কাজ করতে পেরে আমরা গর্বিত। আমাদের লক্ষ্য ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে লিগ্যাসি ব্যবস্থার বাইরে বের করে এনে আধুনিক, এআই প্রস্তুত উদ্যোগে পরিণত করতে সহায়তা করা। 

“সদস্যদের জন্য ১০ শতাংশ ছাড়ের মাধ্যমে আমরা চাই, ছোট-বড় প্রতিটি বিএমসিসিআই সদস্য প্রতিষ্ঠান পেশাদার ইআরপি সেবার নাগাল পাক।”

চলতি বছর ২৫ বছর পূর্তি উদযাপন করা বিএমসিসিআই ২১টি ব্যবসায়িক খাতের ২৭৭টি সদস্য প্রতিষ্ঠানকে সেবা দিয়ে আসছে। নতুন এ অংশীদারত্ব চেম্বারের সদস্যসেবায় প্রযুক্তির নতুন মাত্রা যোগ করল। 

বাংলাদেশ থেকে ২০২৩-২৪ অর্থবছরে মালয়েশিয়ায় রপ্তানি হয়েছে প্রায় ২৯৪ মিলিয়ন (২৯.৪ কোটি) ইউএস ডলারের পণ্য ও সেবা। অন্যদিকে মালয়েশিয়া থেকে আমদানি হয়েছে প্রায় ২.৬ বিলিয়ন (২৬০ কোটি) ডলার সমমূল্যের। এ পরিসংখ্যান দুই দেশের ব্যবসায়িক সম্পর্কের ক্রমবর্ধমান গুরুত্বের স্মারক।

বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি তথা বিএমসিসিআই (www.bmcci.org.bd) একটি অলাভজনক, সেবামুখী সংগঠন। ব্যবসায়িক ফোরাম, বাণিজ্য মেলা, সেমিনার, ব্যবসায়িক প্রতিনিধিদল ও সদস্যসেবার মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্য, শিল্প, বিনিয়োগ ও ব্যবসায়িক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে এটি।  

মেটামরফোসিস লিমিটেড (metamorphosis.com.bd) বাংলাদেশের শীর্ষস্থানীয় অফিসিয়াল ওডু পার্টনার। প্রতিষ্ঠানটি ওডু ইআরপি বাস্তবায়ন, ইআরপি পরামর্শ, ব্যবসায়িক প্রক্রিয়া বিশ্লেষণ, ডিজিটাল রূপান্তর ও প্রযুক্তিনির্ভর ব্যবসায়িক সমাধান সেবা দিয়ে থাকে। বাংলাদেশ, নিউজিল্যান্ড, সৌদি আরব ও দক্ষিণ সুদানে প্রতিষ্ঠানটির কার্যক্রম বিস্তৃত। এর গ্রাহকদের মধ্যে রয়েছে গ্রামীণ ড্যানোন, বাংলাদেশ আর্মড সার্ভিসেস বোর্ড ও শান্তা লাইফস্টাইল।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা