× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেরা ১০০ বন্দরের তালিকায় এবারও চট্টগ্রাম ৬৮তম

চট্রগ্রাম অফিস

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ ২২:০৫ পিএম

চট্টগ্রাম বন্দর। ফাইল ছবি

চট্টগ্রাম বন্দর। ফাইল ছবি

কনটেইনার পরিবহনে বিশ্বের শীর্ষ বন্দরের তালিকায় টানা দ্বিতীয় বছরের মতো ৬৮তম অবস্থানে রয়েছে চট্টগ্রাম বন্দর। ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে বন্দরে কনটেইনার পরিবহন ৪ শতাংশ বাড়লেও বৈশ্বিক এই তালিকায় চট্টগ্রামের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি।

লন্ডনভিত্তিক শিপিংবিষয়ক সংবাদমাধ্যম লয়েডস লিস্টের ২০২৫ সালের কনটেইনার পরিবহনের তথ্যের ভিত্তিতে প্রকাশিত ‘ওয়ান হানড্রেড পোর্টস ২০২৬’ শীর্ষক তালিকা থেকে এ তথ্য জানা যায়। কোন বন্দর কত কনটেইনার পরিবহন করেছে, সেই তুলনার ভিত্তিতে তালিকাটি তৈরি করা হয়েছে।

লয়েডস লিস্টের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে চট্টগ্রাম বন্দরে মোট ৩৪ লাখ ৯ হাজার ৬৯ টিইইউস (একক) কনটেইনার পরিবহন হয়েছে। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ৩২ লাখ ৭৫ হাজার ৬২৭ টিইইউস। অর্থাৎ ১ বছরে প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ১ শতাংশ।

তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছে চীনের সাংহাই সমুদ্রবন্দর। শুধু তাই নয়, তালিকায় শীর্ষ ১০টি সমুদ্রবন্দরের মধ্যে ৬টিই চীনের। এর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর পোর্ট। সপ্তম স্থানে আছে দক্ষিন কোরিয়ার বুসান বন্দর, নবম স্থানে আছে দুবাই পোর্ট এবং দশম স্থানে রয়েছে মালয়েশিয়ার পোর্ট কেলাং।

এর আগে ২০২০ সালে লয়েডস লিস্টের তালিকায় চট্টগ্রাম বন্দর ছিল ৫৮তম স্থানে। পরের বছর ৮ ধাপ নেমে ২০২১ সালের তালিকায় চট্টগ্রাম বন্দর ছিল ৬৭তম অবস্থানে। এরপর আবার তিন ধাপ এগিয়ে ২০২২ সালের তালিকায় উঠে আসে ৬৪তম স্থানে। আবার তিন ধাপ কমে ২০২৩ সালে ৬৭তম অবস্থানে চলে যায় চট্টগ্রাম বন্দর। এরপর আরও এক ধাপ নেমে ২০২৪ সালে চট্টগ্রাম সমুদ্র বন্দর তালিকার ৬৮তম স্থানে অবস্থান করে। তবে এবার ২০২৫ সালেও তালিকায় চট্টগ্রাম বন্দরের অবস্থানের পরিবর্তন হয়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা