× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জিডিপিতে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ: আইএমএফ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬ ১৯:০০ পিএম

২০৩০ সালে মোট জিডিপির আকারে মালয়েশিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ডের মতো অর্থনীতিকেও বাংলাদেশ ছাড়িয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আইএমএফ। ছবি: এআই দিয়ে তৈরি

২০৩০ সালে মোট জিডিপির আকারে মালয়েশিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ডের মতো অর্থনীতিকেও বাংলাদেশ ছাড়িয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আইএমএফ। ছবি: এআই দিয়ে তৈরি

মাত্র পাঁচ বছরের ব্যবধানে বাংলাদেশের অর্থনীতির আকার ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

এই পূর্বাভাস বাস্তবায়িত হলে ২০৩০ সালে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকারে মালয়েশিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ডের মতো অর্থনীতিকেও ছাড়িয়ে যাবে বাংলাদেশ।

কানাডাভিত্তিক সংবাদমাধ্যম ভিজ্যুয়াল ক্যাপিটালিস্টের ‘দ্য ১৫০ ট্রিলিয়ন ডলার গ্লোবাল ইকোনমি ইন ২০৩০’ শীর্ষক প্রতিবেদনে আইএমএফের এই পূর্বাভাস তুলে ধরা হয়েছে। দেশগুলোর জিডিপির আকারের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সালে বাংলাদেশের জিডিপি দাঁড়াতে পারে ৬৭৭ বিলিয়ন ডলারে। একই সময়ে মালয়েশিয়ার অর্থনীতির আকার হতে পারে ৬৭২.৫ বিলিয়ন, ভিয়েতনামের ৬৬৭.৫ বিলিয়ন, থাইল্যান্ডের ৬৪৭.৫ বিলিয়ন ও ডেনমার্কের ৫৮৯.২ বিলিয়ন ডলার। ফলে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ অর্থনীতিকে পেছনে ফেলার সম্ভাবনা তৈরি হবে বাংলাদেশের সামনে।

এদিকে ২০৩০ সালেও বিশ্বের বৃহত্তম অর্থনীতি হিসেবে যুক্তরাষ্ট্রের অবস্থান অটুট থাকবে। দেশটির জিডিপি বেড়ে প্রায় ৩৭.৭ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। প্রায় ২৬ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি নিয়ে দ্বিতীয় অবস্থানে থাকবে চীন।

তৃতীয় বৃহত্তম অর্থনীতির অবস্থান নিয়ে অবশ্য হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সালে জার্মানি ও ভারতের অর্থনীতির মধ্যে ব্যবধান থাকবে মাত্র পাঁচ বিলিয়ন ডলার। ওই সময়ে জার্মানি, ভারত ও যুক্তরাজ্যের জিডিপি যথাক্রমে ছয় হাজার ১৭৮, ছয় হাজার ১৭৩ ও পাঁচ হাজার ১৪৮ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্বের পাঁচটি বৃহত্তম অর্থনীতি মিলে বৈশ্বিক জিডিপির ৫৩.৩ শতাংশ উৎপাদন করবে। এর মধ্যে একাই যুক্তরাষ্ট্রের অংশ থাকবে বৈশ্বিক জিডিপির এক-চতুর্থাংশের বেশি। জাপান, ফ্রান্স, ব্রাজিল, ইতালি ও কানাডা বিশ্বের শীর্ষ ১০ অর্থনীতির তালিকায় থাকবে।

আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের পূর্বাভাস বলছে, ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে বিশ্ব অর্থনীতির আকার প্রায় ২৫ ট্রিলিয়ন ডলার বাড়তে পারে। এ ধারাবাহিকতায় ২০৩০ সালের মধ্যে বৈশ্বিক অর্থনীতির মোট আকার ১৫০ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা