× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যশোর চেম্বারের নির্বাচন স্থগিতাদেশ বিধিসম্মত নয় : ব্যবসায়ী ঐক্য পরিষদ

যশোর সংবাদদাতা

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৩ ১৫:১৭ পিএম

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩ ১৫:৫৭ পিএম

ব্যবসায়ী ঐক্য পরিষদ প্যানেলের সংবাদ সম্মেলন। ছবি : প্রবা

ব্যবসায়ী ঐক্য পরিষদ প্যানেলের সংবাদ সম্মেলন। ছবি : প্রবা

যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন স্থগিত করায় প্রতিবাদ জানিয়েছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, আট বছর ধরে একটি মহল নির্বাচন করতে দিচ্ছে না। এর মাধ্যমে ব্যবসায়ীদের ভোটাধিকার ও স্বার্থ ক্ষুণ্ণ করা হচ্ছে। তা ছাড়া বাণিজ্য মন্ত্রণালয়কে অবহিত না করে নিম্ন আদালতের স্থগিতাদেশ আইনসম্মত নয় বলছেন ব্যবসায়ীরা।

শুক্রবার (৬ জানুয়ারি) দুপুর ১২টায় যশোর প্রেস ক্লাবে ব্যবসায়ী ঐক্য পরিষদ প্যানেল আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ব্যবসায়ীরা।

লিখিত বক্তব্যে প্যানেল প্রধান মিজানুর রহমান খান বলেন, ‘একটি কুচক্রী মহল আট বছর ধরে চেম্বারের নির্বাচন বাধাগ্রস্ত করে আসছে। আট বছর আগে নির্বাচন তফসিল ঘোষণা হলে ওই চক্রটি কয়েকজন প্রার্থীর নামে মিথ্যা মামলা দিয়ে কারাভোগ করায়। নির্বাচনের আগমুহূর্তে তারা জামিনে বের হলে চক্রটি আবার মামলা দিয়ে ওই নির্বাচন বন্ধ করে দেয়।’

তিনি আরও বলেন, ‘আট বছর পর শনিবার (৭ জানুয়ারি) নির্বাচন হওয়ার কথা থাকলেও ওই চক্রটি আবার তা বাধাগ্রস্ত করেছে। ৪ জানুয়ারি যশোর আদালতে ভুয়া ভোটারের অভিযোগ এনে মামলা করে তারা। এতে নির্বাচন স্থগিত করে দিয়েছেন আদালত।’

মন্ত্রণালয়কে অবহিত না করে নিম্ন আদালতের স্থগিতাদেশ আইনসম্মত নয় দাবি করে মিজানুর রহমান আরও বলেন, ‘চেম্বার অব কমার্সের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নির্বাচন বারবার স্থগিত করায় ব্যবসায়ীদের ভোটাধিকার ও স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী চেম্বারের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা প্রথমে মন্ত্রণালয়ের ট্রাইব্যুনালে জানাতে হবে। ট্রাইব্যুনালের রায়ে সন্তুষ্ট না হলে তখন আদালতের শরণাপন্ন হওয়া যাবে। সেই পথে না গিয়ে চক্রটি নিম্ন আদালতে মামলা করেছে। আদালত মামলাটি গ্রহণ করে স্থগিতাদেশ দিয়েছেন, যা বিধিসম্মত নয়। অবিলম্বে স্থগিতাদেশ প্রত্যাহার করে নির্বাচনের পথ সুগম করতে হবে।’

সংবাদ সম্মেলনে ব্যবসায়ী ঐক্য পরিষদ প্যানেল নেতা আতিকুর রহমান বাবু, সুজাউদ্দিন সুজা, আবদুল হামিদ চাকলাদার ঈদুল, এজাজ উদ্দিন টিপুসহ চেম্বারের ১৮ জন প্রার্থী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা