× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্র্যাক ব্যাংককে ৫০ মিলিয়ন ডলার দিচ্ছে আইএফসি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬ ১২:২৭ পিএম

আপডেট : ২৬ আগস্ট ২০২৬ ১২:৩০ পিএম

ব্র্যাক ব্যাংককে ৫০ মিলিয়ন আমেরিকান ডলার অর্থায়ন সুবিধা দিয়েছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ব্র্যাক ব্যাংককে ৫০ মিলিয়ন আমেরিকান ডলার অর্থায়ন সুবিধা দিয়েছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশের ক্ষুদ্র, কুটির ও মাঝারি (এমএসএমই) শিল্পের বিকাশে ব্র্যাক ব্যাংককে ৫০ মিলিয়ন আমেরিকান ডলার অর্থায়ন সুবিধা দিয়েছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)।

বিশ্বব্যাংক গ্রুপের বেসরকারি খাতবিষয়ক শাখা আইএফসি ব্র্যাক ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে এই আনসিকিউরড ওয়ার্কিং ক্যাপিটাল সল্যুশন (ডব্লিউসিএস) সুবিধা দিচ্ছে।

ঋণটির মূল লক্ষ্য নারী উদ্যোক্তাদের পরিচালিত ব্যবসা এবং কৃষি খাতের ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানকে অর্থায়ন করা। ব্র্যাক ব্যাংকের জন্য এটি আইএফসি থেকে পাওয়া চতুর্থ ধারাবাহিক অর্থায়ন সুবিধা।

নতুন এই ঋণসুবিধা দুই প্রতিষ্ঠানের দীর্ঘদিনের অংশীদারত্ব আরও শক্তিশালী করার পাশাপাশি বাংলাদেশের বেসরকারি খাতের উন্নয়ন ও আর্থিক অন্তর্ভুক্তিতে ভূমিকা রাখবে।

এক বছর মেয়াদে ডিজাইন করা সুবিধাটি দুবার নবায়নের সুযোগসহ সর্বোচ্চ তিন বছর ব্যবহার করা যাবে।

তহবিলের অন্তত ৫০ শতাংশ বা সমপরিমাণ স্থানীয় মুদ্রা নারী-নেতৃত্বাধীন এমএসএমইতে এবং কমপক্ষে ২৫ শতাংশ কৃষি খাতের এমএসএমইতে দেওয়া হবে। 

এর ফলে এ দুই গুরুত্বপূর্ণ খাতে ঋণের ঘাটতি কমানোর পাশাপাশি কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে।

আইএফসির ‘এমএসএমই ফাইন্যান্স প্ল্যাটফর্ম’-এর ‘এসএমই এনভেলাপ’-এর আওতায় এ বিনিয়োগ করা হচ্ছে।

উদীয়মান বাজারে সুবিধাবঞ্চিত ব্যবসাগুলোকে সেবা দেওয়া আর্থিক প্রতিষ্ঠানকে অর্থায়নের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তি সহজ করাই এই প্ল্যাটফর্মের লক্ষ্য।

ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, আইএফসির বিনিয়োগ ব্যাংকের আর্থিক সক্ষমতা, সুশাসন এবং এমএসএমই ব্যাংকিংয়ে দীর্ঘদিনের নেতৃত্বের প্রতিফলন।

এই সুবিধা নারী-নেতৃত্বাধীন উদ্যোগ ও কৃষিভিত্তিক এমএসএমইকে অর্থায়নের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য ও উৎপাদনশীল বিনিয়োগে বৈদেশিক মুদ্রায় অর্থায়নের সুযোগ জোরদার করবে।

আইএফসির বাংলাদেশ ও নেপালের ভারপ্রাপ্ত কান্ট্রি ম্যানেজার উইলফ্রিড টামেগ্নন বলেন, এমএসএমই খাত বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টির অন্যতম প্রধান চালিকাশক্তি। নারী-নেতৃত্বাধীন ও কৃষি খাতের প্রতিষ্ঠানে অর্থায়ন বাড়লে বিনিয়োগ, ব্যবসা সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টির সুযোগ বাড়বে।

ব্র্যাক ব্যাংক ২০০১ সালে এসএমই খাতে অর্থায়নকে অগ্রাধিকার দিয়ে যাত্রা শুরু করে। 

বর্তমানে দেশব্যাপী শাখা, উপশাখা, এটিএম, এসএমই ইউনিট অফিস ও এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে করপোরেট, রিটেইল ও এসএমই গ্রাহকদের সেবা দিচ্ছে।

ব্যাংকটি দেশের অন্যতম বৃহৎ জামানতবিহীন এসএমই অর্থায়নকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা