× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বস্ত্র অধিদপ্তরে ৭৪ নবনিযুক্ত কর্মচারীর ওরিয়েন্টেশন সম্পন্ন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬ ২০:৩৪ পিএম

অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন বস্ত্র অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) ও যুগ্মসচিব আ,ন,ম তরিকুল ইসলাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন বস্ত্র অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) ও যুগ্মসচিব আ,ন,ম তরিকুল ইসলাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বস্ত্র অধিদপ্তরে ১৩ থেকে ২০ গ্রেডভুক্ত পদে সদ্য যোগদান করা ৭৪ জন কর্মচারীর দুই দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন হয়েছে।

অধিদপ্তরের সম্মেলন কক্ষে সোমবার বিকাল ৪টায় সনদ বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচির সমাপ্তি হয়।

প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক (সচিব পদমর্যাদা) ড. মো. আব্দুস সবুর।

অধিদপ্তর সূত্রে জানা যায়, ৮২টি পদের বিপরীতে দ্বিতীয় ধাপে নিয়োগ পাওয়া ৭৪ জন কর্মচারীর মধ্যে ল্যাব অ্যাসিস্ট্যান্ট ও অফিস সহায়করা এ ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশ নেন। নতুন কর্মচারীর অধিদপ্তরের কার্যক্রম, দায়িত্ব-কর্তব্য ও কর্মপরিবেশ সম্পর্কে ধারণা দেওয়ার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন বস্ত্র অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) ও যুগ্মসচিব আ,ন,ম তরিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপপরিচালক (প্রশাসন) মো. সাইফুর রহমান, উপপরিচালক (অর্থ) মো. মাহফুজুর রহমান এবং সহকারী পরিচালক (প্রশাসন) সুমনা পারভীন।


এর আগে রবিবার সকাল ৯টায় দুই দিনব্যাপী এ ওরিয়েন্টেশন প্রোগ্রামের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বস্ত্র অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) ও যুগ্মসচিব আ,ন,ম তরিকুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিচালক (বস্ত্র) ও উপসচিব কুলপ্রদীপ চাকমা, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও উপসচিব মো. জাহেদুর রহমান, পরিচালক (শিক্ষা) ও উপসচিব মো. আবদুল কুদদূস, উপপরিচালক (প্রশাসন) মো. সাইফুর রহমান এবং উপপরিচালক (অর্থ) মো. মাহফুজুর রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী পরিচালক (প্রশাসন) সুমনা পারভীন।

দুই দিনের এ আয়োজনে নবনিযুক্ত কর্মচারীদের অধিদপ্তরের সাংগঠনিক কাঠামো, দাপ্তরিক কার্যক্রম, দায়িত্ব-কর্তব্য এবং কর্মক্ষেত্রে প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হয়। ওরিয়েন্টেশন শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা