কর্মশালায় পেপারলেস অফিস বাস্তবায়ন, পাবলিক কি ইনফ্রাস্ট্রাকচার (PKI) এবং সফটওয়্যারের মাধ্যমে ঋণ অনুমোদন প্রক্রিয়ায় ডিজিটাল স্বাক্ষরের ব্যবহারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। ফাইল ছবি
বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)-তে “ডিজিটাল সিগনেচার্স: এনশওরিং অথোরিটি অ্যান্ড ইন্টিগ্রিটি” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ নূর আলম সরদার রবিবার কর্মশালার উদ্বোধন করেন।
কর্মশালায় পেপারলেস অফিস বাস্তবায়ন, পাবলিক কি ইনফ্রাস্ট্রাকচার (PKI) এবং সফটওয়্যারের মাধ্যমে ঋণ অনুমোদন প্রক্রিয়ায় ডিজিটাল স্বাক্ষরের ব্যবহারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এসব বিষয়ে সেশন পরিচালনা করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন।
কর্মশালায় ডিজিটাল স্বাক্ষরের মাধ্যমে নথির সত্যতা ও অখণ্ডতা নিশ্চিতকরণ, দাপ্তরিক কার্যক্রমে কাগজের ব্যবহার কমানো এবং প্রযুক্তিনির্ভর ঋণ অনুমোদন প্রক্রিয়া আরও কার্যকর করার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বিএইচবিএফসির উপব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপকবৃন্দসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।