× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুয়েলারি খাতকে বৈদেশিক মুদ্রার দ্বিতীয় শক্তি করতে চায় বাজুস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ ০৯:২৭ এএম

‘বাজুস জুয়েলারি ফ্যাশন কার্নিভাল-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

‘বাজুস জুয়েলারি ফ্যাশন কার্নিভাল-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

২০৩০-৩১ সালের মধ্যে সাত বিলিয়ন আমেরিকান ডলারের স্বর্ণ ও হীরার অলংকার রপ্তানি করে জুয়েলারি খাতকে দেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাতে পরিণত করার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।

ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রণে আয়োজিত ‘বাজুস জুয়েলারি ফ্যাশন কার্নিভাল-২০২৬’-এ লিখিত বক্তব্যে বাজুসের প্রেসিডেন্ট এনামুল হক খান দেশীয় জুয়েলারি শিল্পকে আধুনিক, স্বচ্ছ ও রপ্তানিমুখী খাতে রূপান্তরের নীতিগত সংস্কার ও রূপরেখা তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এনি, এনবিআরের সাবেক চেয়ারম্যান আবদুর রহমান খান এফসিএমএসহ সরকারি দপ্তরের প্রতিনিধি ও কূটনীতিকরা।

বাজুস জানায়, দেশের প্রায় ৪০ হাজার প্রতিষ্ঠান ও ৪ লাখ কারিগরের মুখপাত্র হিসেবে সংগঠনটি কাজ করছে। এ খাতের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ২৮ লাখ মানুষের জীবিকা নির্ভরশীল।

নীতিমালার অস্পষ্টতাকে শিল্পের প্রধান বাধা উল্লেখ করে বাজুস বলেছে, বৈষম্যহীন নীতিমালার মাধ্যমে আমদানি সহজ হলে স্থানীয় বাজারে ভরিপ্রতি অন্তত ৩০ হাজার টাকা কম মূল্যে অলংকার বিক্রি সম্ভব।

প্রস্তাবিত স্বর্ণ নীতিমালা বাস্তবায়িত হলে বছরে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ কোটি টাকা রাজস্ব পাওয়ার সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়।

২০৩০ সালের মধ্যে ৫০০টি আধুনিক কারখানা স্থাপন এবং ঢাকায় ১০ বিঘা জমিতে বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল ‘স্বর্ণপল্লী’ গড়ে তোলার দাবি জানানো হয়েছে।

প্রস্তাবিত স্বর্ণপল্লীতে ডায়মন্ড প্রসেসিং ইউনিট স্থাপন করা গেলে ২০৩১ সালের মধ্যে বছরে প্রায় ২ বিলিয়ন ডলারের ডায়মন্ড জুয়েলারি রপ্তানি সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছে বাজুস।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা