× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবি ব্যাংকের এমডি পদে আরিফ বিল্লাহ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ ১৯:২৭ পিএম

আরিফ বিল্লাহ আদিল চৌধুরী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আরিফ বিল্লাহ আদিল চৌধুরী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

এবি ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন আরিফ বিল্লাহ আদিল চৌধুরী।

তিনি বুধবার এ দায়িত্ব গ্রহণ করেন।

দেশি-বিদেশি ব্যাংকিং খাতে ২৫ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে আরিফ বিল্লাহ আদিল চৌধুরীর।

কৌশলগত নেতৃত্ব, টেকসই প্রবৃদ্ধি এবং ব্যবসায়িক রূপান্তরে সফল ভূমিকার জন্য তিনি পরিচিত।

এবি ব্যাংকে যোগদানের আগে তিনি ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

তার নেতৃত্বে আমানতকারীদের আস্থা অর্জন ও খেলাপি ঋণ ব্যবস্থাপনায় অগ্রগতি হয়।

পাশাপাশি টেমেনোস কোর ব্যাংকিং সিস্টেম আধুনিকায়ন এবং তথ্য নিরাপত্তায় আইএসও ২৭০০১:২০২২ সনদ অর্জনের মাধ্যমে ব্যাংকটির প্রযুক্তিগত সক্ষমতা বাড়ে।

এর আগে ২০২০ সালে ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও এমডি হিসেবে যোগ দেন তিনি।

প্রতিষ্ঠানটির মূলধন শক্তিশালীকরণ ও সংস্কার কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এছাড়া হংকং ও সিঙ্গাপুরে দ্য ব্যাংক অব নোভা স্কটিয়ার পরিচালকসহ দেশের বাইরে ১৫ বছরের বেশি সময় বিভিন্ন নেতৃত্বের পদে ছিলেন। 

এশিয়া-প্যাসিফিক, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের কৌশলগত কার্যক্রমও তদারক করেছেন।

ঢাকায় ক্রেডিট অ্যাগ্রিকোল ইন্দোসুয়েজ ও আমেরিকান এক্সপ্রেস ব্যাংকেও কাজ করেছেন তিনি। পরে স্কটিয়া ব্যাংকের ঢাকা শাখায় ট্রেজারি বিভাগ প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং কানাডার রিচার্ড আইভি স্কুল অব বিজনেস থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন আরিফ বিল্লাহ আদিল চৌধুরী।

গ্রাহক আস্থা, টেকসই প্রবৃদ্ধি ও চলমান রূপান্তর কার্যক্রমে তার নেতৃত্ব এবি ব্যাংকের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা