× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লাফিয়ে বাড়ছে ডিমের দাম

সৌরভ হোসেন

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ ২২:০৩ পিএম

আপডেট : ১৩ আগস্ট ২০২৬ ২২:৪৪ পিএম

ডিমের ছবি। প্রতীকী ছবি/বিবিসি বাংলা

ডিমের ছবি। প্রতীকী ছবি/বিবিসি বাংলা

বাজারে গত দুই সপ্তাহ আগে এক ডজন ডিমের দাম ছিল ১৩০ টাকা। আর এখন সেই ডিম বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। সপ্তাহের ব্যবধানে এমন মূল্যবৃদ্ধি ভোগান্তিতে ফেলেছে নিম্ন আয়ের মানুষদের। 

শান্তিনগরের বাসিন্দা আব্দুল জব্বারের পরিবারের সদস্য সংখ্যা ৫ জন। পুষ্টি চাহিদা মেটাতে তিনি খাদ্য তালিকায় প্রতিদিন ডিম রাখেন। কিন্তু বৃহস্পতিবার তিনি বাজারে গিয়ে ডিমের দামের ঊর্ধ্বগতি দেখে ডিম আগের তুলনায় কম কিনেছেন। আব্দুল জব্বারের মতো অন্যরাও দামের এই ঊর্ধ্বগতিতে প্রোটিনের চাহিদা থেকে বঞ্চিত হচ্ছেন। দামের এমন ঊর্ধ্বগতির চিত্র দেখা গেছে মৌচাক, মালিবাগ, রামপুরা ও কারওয়ান বাজারেও। 

শান্তিনগরের খুচরা ব্যবসায়ীরা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, মধ্যস্বত্বভোগীদের কারসাজির কারণে বিভিন্ন সময়ে দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এর ফলে একদিকে প্রান্তিক খামারিরা উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন, অন্যদিকে খুচরা বিক্রেতারাও বাড়তি লাভ করতে পারেন না। সংকট তৈরি হলে সবচেয়ে বেশি সুবিধা নেন মধ্যস্বত্বভোগীরাই। 

অন্যদিকে ডিমের দাম বৃদ্ধির কারণ হিসেবে সাম্প্রতিক বন্যাকে দায়ী করছেন বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের (বিপিআইএ) মহাসচিব এম সাফির রহমান। প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, ডিমের দাম মূলত বাজারের চাহিদা ও সরবরাহের ওপর নির্ভর করে। সাম্প্রতিক ভয়াবহ বন্যায় দেশের অনেক খামারি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। বন্যায় বহু খামারের ডিম নষ্ট হয়েছে এবং মুরগি ও ডিম ভেসে গেছে। ফলে হঠাৎ করেই বাজারে সরবরাহের ঘাটতি তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে দামে। তবে খামারিরা ভোক্তাদের কাছ থেকে নেওয়া বাড়তি দামের সুফল পান না বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। 

এদিকে রাজধানীর বিভিন্ন বাজারে ডিমের দাম বেশি থাকলেও কাঁচামরিচ ও সবজির দাম কিছুটা কমেছে। বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে ১৫০ টাকা দরে, যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ৩৬০ থেকে ৩৮০ টাকায়। এ ছাড়া বাজারে প্রতি কেজি সবজিতে ২০ থেকে ৪০ টাকা কমেছে। প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ৮০ টাকা, যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ১২০ টাকায়। এ ছাড়া বেগুন ১০০-১২০ টাকায়, করলা ৮০-১০০, ঝিঙ্গা ৮০ গাজর ১২০, ঢেঁড়স ৫০, লাউ ৮০, পটোল ৬০, চালকুমড়া ৫০, মিষ্টিকুমড়া ৫০, কচুরমুখি ৭০ এবং কাঁকরোল ৮০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে মসলার বাজারে দাম আগের মতোই আছে। প্রতি কেজি পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৫০ টাকা, আলু ৩০, রসুন ১৫০ ও আদা ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

মালিবাগে কয়েকটি মাংসের দোকান ঘুরে দেখা গেছে, বাজারে সোনালি, লেয়ার ও হাইব্রিড মুরগি বিক্রি হচ্ছে আগের দামেই। ব্রয়লার ১৯০, সোনালি ৩২০-৩৩০, হাইব্রিড ২৯০-৩০০ এবং লেয়ার বিক্রি হচ্ছে কেজি প্রতি ৩৪০ টাকায়। এ ছাড়া গরুর মাংস ৮৫০ এবং খাসির মাংস বিক্রি হচ্ছে ১৩০০ টাকায়। 

সয়াবিন তেল প্রতিলিটার বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত দাম ১৯৫ থেকে ১৯৯ টাকায়। তবে সানফ্লাওয়ার তেল বিক্রি হচ্ছে ৫ লিটার ১৭৫০ থেকে ২২৫০ টাকা। তবে চালের দাম আগের মতোই রয়েছে। ২৮ চাল বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৬০ টাকা, পাইজাম ৬০, স্বর্ণা ৫৮ এবং ২৯ চাল বিক্রি হচ্ছে ৫৮ টাকায়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা