অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে ফাস্ট ডেলিভারি সেবা চালু করছে দারাজ বাংলাদেশ। ছবি: দারাজ বাংলাদেশ
দেশের অন্যতম শীর্ষস্থানীয় অনলাইন শপিং প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ ১৪ আগস্ট থেকে দেশজুড়ে ‘ফাস্ট ডেলিভারি’চালু করছে।
এর মাধ্যমে ক্রেতা বা বিক্রেতার কোনো অতিরিক্ত খরচ ছাড়াই যোগ্য পণ্য আরও দ্রুত পৌঁছে দেওয়া হবে।
দেশজুড়ে চালু হতে যাওয়া ফাস্ট ডেলিভারি গ্রাহকদের অনলাইন কেনাকাটা আরও দ্রুত, সহজ ও নির্ভরযোগ্য করবে।
একই সঙ্গে, এটি বাংলাদেশের ই-কমার্স খাতের উন্নয়নে দারাজের চলমান প্রচেষ্টার অংশ।
এসব বাস্তবায়নে সারা দেশে দারাজের শক্তিশালী লজিস্টিকস নেটওয়ার্কের মাধ্যমে আড়াই হাজারের অধিক বিক্রেতার প্রায় ৫০ হাজার পণ্য ফাস্ট ডেলিভারির আওতায় আসবে।
প্রতিষ্ঠানটি থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলো হয়েছে।
বিজ্ঞপিতে বলা হয়েছে,‘ফাস্ট ডেলিভারি’ ট্যাগ থাকা পণ্যগুলো এমন বিক্রেতাদের কাছ থেকে আসবে, যারা নিয়মিত ভালোভাবে পণ্য প্রস্তুত ও সময়মতো ডেলিভারি দিয়ে থাকেন।
এটি গ্রাহকদের এমন পণ্য শনাক্ত করতে সাহায্য করবে যা দ্রুত এবং নির্ভরযোগ্যভাবে ডেলিভারি করা সম্ভব।
উদ্বোধনের সময় লাইফস্টাইল, এফএমসিজি (গ্রোসারিস), ইলেকট্রনিক্স ও ফ্যাশন বিভাগের প্রায় ৫০ হাজার পণ্য ফাস্ট ডেলিভারির জন্য পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরওে বলা হয়েছে, এই সুবিধা দেবে সারা দেশের আড়াই হাজারের বেশি বিক্রেতা, যারা ইতোমধ্যেই ফাস্ট ডেলিভারি প্রোগ্রামের নির্ধারিত মান পূরণ করছেন।
দারাজ বাংলাদেশের চিফ কমার্শিয়াল অফিসার কামরুল হাসান বলেন,“আজকের গ্রাহকরা চান অনলাইন শপিং তাদের দৈনন্দিন জীবনের সঙ্গে সহজেই মানিয়ে চলুক। ফাস্ট ডেলিভারি সেই চাহিদা পূরণেরই একটি উদ্যোগ,”
এটি শুধু একটি সেবা উন্নয়নের উদ্যোগ নয়। এর মাধ্যমে গ্রাহকরা আরও নির্ভরযোগ্য ও দ্রুত ডেলিভারি পাবেন, পাশাপাশি বিক্রেতারাও দ্রুত বাড়তে থাকা ই-কমার্স বাজারে আরও ভালোভাবে প্রতিযোগিতা করতে পারবেন।
যোগ্য পণ্য চিহ্নিত করতে প্রোডাক্ট পেজে বিশেষ ট্যাগ ও নতুন সার্চ ফিল্টার থাকবে। সাধারণ চেকআউট মূল্যের বাইরে এই সেবার জন্য কোনো অতিরিক্ত ফি, কমিশন বা সারচার্জ দিতে হবে না বলেও জানান তিনি।
“আমার স্টোর ফাস্ট ডেলিভারির জন্য যোগ্য হওয়ায় গ্রাহকরা আরও বেশি আস্থা রাখতে পারবেন যে তাদের অর্ডার দ্রুত পৌঁছে যাবে,” বলেন দারাজের ঢাকা-ভিত্তিক বিক্রেতা নোমান আলী।
বাংলাদেশের ফাস্ট ডেলিভারি সার্ভিস সম্পর্কে আরও তথ্যের জন্য ভিজিট করুন www.daraz.com.bd ওয়েবসাইটে অথবা দারাজ অ্যাপে।