× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুলাইয়ে মূল্যস্ফীতি কমে ৮.৩২ শতাংশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬ ২১:৩৯ পিএম

আপডেট : ১১ আগস্ট ২০২৬ ২২:১০ পিএম

ছবি: বিজনেস মিরর

ছবি: বিজনেস মিরর

চলতি বছরের জুলাইয়ে দেশে সার্বিক মূল্যস্ফীতি কমে আট দশমিক ৩২ শতাংশে দাঁড়িয়েছে, যা জুনে ছিল ৯ দশমিক ১৬ শতাংশ। 

একই সময়ে খাদ্য ও খাদ্য-বহির্ভূত উভয় ধরনের পণ্যের মূল্যস্ফীতিও কমলেও সামান্য বেড়েছে শ্রমিকের মজুরি হার।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মঙ্গলবার ভোক্তা মূল্যসূচক (সিপিআই) প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবিএসের প্রতিবেদন অনুযায়ী, জুলাইয়ে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে হয়েছে সাত দশমিক ১৬ শতাংশ, যা জুনে ছিল আট দশমিক ৬০ শতাংশ। 

একই মাসে খাদ্য-বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে হয়েছে ৯ দশমিক ২৮ শতাংশ, যা জুনে ছিল ৯ দশমিক ৬১ শতাংশ। 

জুলাইয়ে গ্রাম ও শহরে মূল্যস্ফীতি কমেছে জানিয়ে বিবিএস বলেছে, একই সময়ে শ্রমিকের মজুরির হার সামান্য বেড়েছে।

প্রতিবেদন অনুযায়ী, জুলাইয়ে শ্রমিকের মজুরির হার বেড়ে হয়েছে আট দশমিক ২২ শতাংশ, যা জুনে ছিল আট দশমিক ১৮ শতাংশ। 

একই মাসে কৃষি খাতে মজুরি হার বেড়ে হয়েছে ৮ দশমিক ২৪ শতাংশ, যা তার আগের মাসে ছিল আট দশমিক ২১ শতাংশ।

প্রতিবেদন অনুযায়ী, শিল্প খাতে জুলাইয়ে মজুরি বেড়ে হয়েছে আট দশমিক ১৫ শতাংশ, যা জুনে ছিল আট দশমিক ১১ শতাংশ। অন্যদিকে সেবা খাতে মজুরি বেড়ে হয়েছে আট দশমিক ৩৯ শতাংশ।

এতে আরও বলা হয়েছে, গ্রামীণ সূচক ও মূল্যস্ফীতির হার পর্যালোচনায় দেখা যায়, জুলাই মাসে গ্রামে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে আট দশমিক ৩৬ শতাংশ, যা জুনে ছিল ৯ দশমিক ২৩ শতাংশ। 

গত মাসে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি হয়েছে সাত দশমিক ১৪ শতাংশ, যা তার আগের মাসে ছিল আট দশমিক ৫২ শতাংশ। খাদ্য-বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৫৩ শতাংশ, যা আগস্টে ছিল ৯ দশমিক ৮৯ শতাংশ।

এদিকে জুলাইয়ে শহরে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে আট দশমিক ২৪ শতাংশে, যা জুনে ছিল ৯ দশমিক ০১ শতাংশ। 

গত মাসে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে হয়েছে সাত দশমিক ২১ শতাংশ, যা আগের মাসে ছিল আট দশমিক ৭৬ শতাংশ। খাদ্য-বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি হয়েছে আট দশমিক ১০ শতাংশ, যা জুনে ছিল ৯ দশমিক ১৬ শতাংশ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা