× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অর্থায়নের ৫০ শতাংশ পুঁজিবাজার থেকে আসা উচিত : বাণিজ্যমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৩ ১৪:৫৩ পিএম

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩ ১৫:১৫ পিএম

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশনে আয়োজিত ক্যাপিটাল মার্কেট এক্সপোয় বিশেষ অতিথির বক্তব্য দিচ্ছেন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী-রুবাইয়াত-উল-ইসলাম । প্রবা

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশনে আয়োজিত ক্যাপিটাল মার্কেট এক্সপোয় বিশেষ অতিথির বক্তব্য দিচ্ছেন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী-রুবাইয়াত-উল-ইসলাম । প্রবা

দেশের ব্যবসা-বাণিজ্যের মূলধনের ৫০ শতাংশ পুঁজিবাজার থেকে আসা উচিত। এখান থেকে বেশি অর্থের জোগান দিতে পারলে দেশের ব্যবসা আরও সম্প্রসারিত হবে।

বৃহস্পতিবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশনে অর্থসূচক ক্যাপিটাল মার্কেট এক্সপো-২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি আরও বলেন, সংকটের মধ্যেও আমাদের রপ্তানি বেড়েছে। পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে, আমরা সেই আশা করি। উন্নয়নের সব ক্ষেত্রেই শিক্ষিত জাতি দরকার। বর্তমানে অনেক মানুষ গুজব ছড়ায়। যারা গুজব ছড়ায় তারা দেশের উন্নয়ন চায় না বলে মন্তব্য করেন তিনি। এ বছর রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৭ বিলিয়ন ডলার অর্জনের আশা প্রকাশ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ২০২৩-এর লক্ষ্যমাত্রা হবে ৮০ বিলিয়ন ডলার।

ক্যাপিটাল মার্কেট এক্সপোয় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী-রুবাইয়াত-উল-ইসলাম বলেন, শিক্ষা না থাকলে যেখানেই বিনিয়োগ করেন, মুনাফা করা যাবে না। তাই বিনিয়োগ শিক্ষার ওপর জোর দেওয়া উচিত। তিনি বলেন, একটি ভালো প্ল্যাটফরম তৈরি করা হচ্ছে, এর ফল দু-তিন বছর পর পাওয়া যাবে। কাজ করছি বলেই ভুলত্রুটি হচ্ছে, সীমাবদ্ধতার মাঝে বিএসইসি সর্বাত্মক কাজ করছে।

সিএসই চেয়ারম্যান আসিফ ইব্রাহিম জানান, কমোডিটি এক্সচেঞ্জ নিয়ে অনেক দূর এগিয়েছে তার প্রতিষ্ঠান, যা চালু হলে কৃষক ন্যায্যমূল্য পাবেন। আগামী কয়েক মাস পর সিএসই কমোডিটি এক্সচেঞ্জ চালু করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ইউনুসুর রহমান, বাংলাদেশ পাবলিকলি লিস্টেড কোম্পানিজ অ্যাসোসিয়েশনের (বিএপিএলসি) প্রেসিডেন্ট আনিস উদ দৌলা, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) প্রেসিডেন্ট মো. ছায়েদুর রহমান এবং ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) প্রেসিডেন্ট রিচার্ড ডি রোজারিও। এতে সভাপতিত্ব করেন অর্থসূচক সম্পাদক ও ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) সভাপতি জিয়াউর রহমান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা