× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানে রপ্তানি হবে বাংলাদেশের আনারস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬ ২০:২৪ পিএম

বাংলাদেশে সবচেয়ে বেশি আনারসের চাষ হয় টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায়। ছবি: ডয়েচ ভেলে

বাংলাদেশে সবচেয়ে বেশি আনারসের চাষ হয় টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায়। ছবি: ডয়েচ ভেলে

বাংলাদেশ থেকে পাকিস্তানে তাজা আনারস রপ্তানির অনুমোদন দিয়েছে দেশটির সরকার। 

গতকাল শুক্রবার এ অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

বাংলাদেশ হাইকমিশনের প্রেস কাউন্সেলর মো. তৈয়ব আলী শনিবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি জানান, পাকিস্তানে বাংলাদেশের তাজা আনারস রপ্তানির অনুমতি পেতে কয়েক বছর ধরে বাংলাদেশ হাইকমিশন, ইসলামাবাদ; উপ-হাইকমিশন, করাচি; কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে পাকিস্তানের সংশ্লিষ্ট সংস্থা ও কর্তৃপক্ষের ধারাবাহিক যোগাযোগ ও আলোচনা চলছিল। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর অবশেষে রপ্তানির অনুমোদন পাওয়া গেছে।

তৈয়ব আলী বলেন, “পাকিস্তানে বাংলাদেশের আনারসের ব্যাপক চাহিদা রয়েছে। দেশটিতে আনারস রপ্তানির সুযোগ তৈরি হওয়ায় দুই দেশের মধ্যে অন্যান্য কৃষিপণ্য ও ফলের আমদানি-রপ্তানি বাড়ানোর পাশাপাশি ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে”।


এদিকে বছরে কী পরিমাণ আনারস পাকিস্তানে রপ্তানি করা যাবে, সে বিষয়ে জানতে চাইলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংগনিরোধ উইংয়ের উপপরিচালক (রপ্তানি) এ কে এম মফিদুল ইসলাম বলেন, “সরকারিভাবে মাত্র অনুমোদন পাওয়া গেল। পরিমাণটা এখনই হয়ত বলা যাচ্ছে না। এটি নির্ভর করবে আমাদের রপ্তানিকারকদের কার্যক্রমের উপর। পাকিস্তানের বাজারে বাংলাদেশি আনারসের এই চাহিদার পেছনে মূল কারণ হলো দেশটিতে আনারসের স্বল্প উৎপাদন। দেশটির বেশির ভাগ অঞ্চলের মাটি আনারস চাষের জন্য উপযোগী নয়”।

পাকিস্তানের সিন্ধু ও পাঞ্জাবের কিছু অঞ্চলে সামান্য আনারস উৎপাদিত হলেও তা দিয়ে দেশটির মোট চাহিদা মেটানো সম্ভব হয় না। ফলে তাদের অনেকাংশেই আমদানির ওপর নির্ভর করতে হয়। বাংলাদেশের আনারস বিশেষ করে টাঙ্গাইলের জিআই স্বীকৃত আনারস অত্যন্ত মিষ্টি, সুস্বাদু ও রসালো হয়, যা পাকিস্তানি ভোক্তাদের কাছে বেশ আকর্ষণীয়।

জিআই স্বীকৃতি পাওয়ার পর প্রথমবারের মতো টাঙ্গাইলের মধুপুরের আনারস যায় পাকিস্তানের বাজারে। স্বাদে-গুণে অনন্য বাংরাদেশের আনারাসে মুগ্ধ পাকিস্তানের ভোক্তারা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা